Tuesday, October 27, 2026
28 C
Kolkata

উত্তরপ্রদেশে মাদ্রাসা শিক্ষার্থী আরপিএফের হেনস্থার শিকার

উত্তরপ্রদেশে রেলওয়ে সুরক্ষা বাহিনী  দ্বারা মাদ্রাসা ছাত্রদের আটকের ঘটনায় জড়িত আরপিএফ সদস্যদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছে উত্তরপ্রদেশ সংখ্যালঘু কমিশন।

২১ এপ্রিল মাদ্রাসা ছাত্রদের বৈধ টিকেট ও পরিচয়পত্র থাকার পরও গ্রেফতার করা হয় বলে অভিযোগ উঠেছে। ছাত্রদের আটকের পর উত্তরপ্রদেশ সংখ্যালঘু কমিশনে অভিযোগ দায়ের করেন কানপুর জেলার ঘটমপুর শহরের মাদ্রাসা ইসলামিয়ার অধ্যক্ষ। দা

অধ্যক্ষের অভিযোগ, বৈধ টিকিট এবং পরিচয়পত্র থাকা সত্ত্বেও রাহবার আলম, সাহেব বাবু, মুহাম্মদ নাফীস এবংআরো কয়েকজন মাদ্রাসা ছাত্রকে কানপুর রেলস্টেশন থেকে আটক করে আরপিএফ।

এ ব্যাপারে উত্তরপ্রদেশ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আশফাক সাইফি বলেন, রেলওয়ে সুরক্ষা বাহিনীর সাব-ইন্সপেক্টর অমিত দ্বিবেদী কমিশনের সামনে হাজির হলেও কোন প্রতিবেদন জমা দিতে পারেননি। পরবর্তীতে ২৮ মে হেয়ারিং থাকলেও রেলওয়ের কোন প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

অভিযোগে বলা হয়, মাদ্রাসা ছুটির পর  বিহার থেকে কানপুরে যাওয়অর সময় ওই ছাত্রদের ট্রেন থেকে নামিয়ে কিশোর হোমে পাঠানো হয়। খাবার ছাড়াই তাদের আট ঘণ্টা আরপিএফ আটকে রাখে।

Hot this week

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

দু’বছরের ছাত্র আন্দোলনে চাপে সার্বিয়ার শাসক শিবির, জেন জি-র প্রতিবাদেই কি বদলাচ্ছে ইউরোপের রাজনীতি?

ছাত্রছাত্রীদের প্রতিবাদ যে দেশের রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে,...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Related Articles

Popular Categories