মহারাষ্ট্রের থানে জেলায় মসজিদে মাইকে আজান বন্ধের দাবিকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপি নেতা কিরীট সোমাইয়ার এই মন্তব্যের পর থানে, মুন্তা, কালওয়ার এবং আশেপাশের এলাকায় মুসলিম সমাজে অস্থিরতা দেখা দেয়। এই পরিস্থিতিতে বিভিন্ন আলেম, উলামা এবং রাজনৈতিক নেতারা মিলে একটি প্রতিনিধি দল গঠন করেন। তারা থানার পুলিশ কমিশনার আশুতোষ ভোস্ত্রে-এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিজেপির দাবির বিরোধিতা করেন। তাদের বক্তব্য, আজান ধর্মীয় অধিকার, এবং এটিকে রাজনৈতিক উদ্দেশ্যে নিশানা করা অন্যায়।প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক জিতেন্দ্র আওহাদ, সংখ্যালঘু কমিশনের প্রাক্তন সদস্য সৈয়দ আলী আশরাফ, এনসিপি নেতা শামীম খান, মুফতি আশরাফ সহ অনেক প্রবীণ আলেম-উলামা। আইনি দিক থেকে প্রতিনিধি দলের হয়ে বক্তব্য রাখেন অ্যাডভোকেট জলিল নৌরাঙ্গা। তিনি বলেন, গুজরাট হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আজান শব্দ দূষণের মধ্যে পড়ে না।
মহারাষ্ট্রে মাইকে আজান বন্ধের দাবিকে ঘিরে ধুমধুমার, অভিযোগের আঙ্গুল উঠেছে বিজেপি নেতার বিরুদ্ধে
Popular Categories


