Saturday, September 5, 2026
28 C
Kolkata

উত্তর ২৪ পরগনার ৬ জন মতুয়া সম্প্রদায়ভুক্ত পরিযায়ী বাঙালি শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করেছে মহারাষ্ট্রের পুলিশ

মহারাষ্ট্রে বিজেপি শাসিত সরকারের বিরুদ্ধে মতুয়া সম্প্রদায়ের ওপর ধারাবাহিক হেনস্থার অভিযোগ উঠে এসেছে। মহারাষ্ট্রের বিজেপি সরকার বাংলাভাষী মতুয়া সম্প্রদায়কে হয়রানি করছে এবং রাজনীতির নামে তাদের প্রতি বৈষম্যমূলক মনোভাব অবলম্বন করছে, এমনটাই দাবি করেছ বিরোধী রাজনৈতিক দলগুলি।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির সাংসদ শান্তনু ঠাকুরের স্বাক্ষর থাকা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পরিচয়পত্র থাকা সত্ত্বেও, হাবরা এলাকার একজন মতুয়া পরিবারের সদস্যকে বাংলাভাষী বলে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। এই হেনস্থার ঘটনা পুনে পুলিশের মারফত ঘটানো হয়েছে বলেও অভিযোগ ওঠে। শুধু তাই নয় এও অভিযোগ উঠছে উত্তর ২৪ পরগনার অন্তত ৬ জন মতুয়া সম্প্রদায়ভুক্ত পরিযায়ী শ্রমিককে পুলিশ বাংলাদেশি সন্দেহে আটক করেছে। তাঁদের কাছে থাকা ভোটার কার্ড, আধার কার্ড ও অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পরিচয়পত্র সত্ত্বেও পুলিশ তা অস্বীকার করেছে। বিরোধীরা প্রশ্ন তুলেছেন, তাহলে এই মতুয়া ভাইবোনেরা কি রোহিঙ্গা? তৃণমূলের আশ্বাস, আক্রান্ত মতুয়া পরিবারগুলোকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য রাজ্য প্রশাসন সকল প্রয়োজনীয় ব্যবস্থা করবে। এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories