Saturday, September 5, 2026
28 C
Kolkata

মহারাষ্ট্রের কলেজে নামাজ পড়ায় ৩ মুসলিম ছাত্রকে কান ধরে উঠবস করানোর অভিযোগ উঠল বিশ্ব হিন্দু পরিষদ এবং বাজরং দলের বিরুদ্ধে!

মহারাষ্ট্রের থানে জেলার কাল্যাণের আইডিয়াল কলেজে তিনজন মুসলিম ছাত্রকে অপমান করার অভিযোগে বড় বিতর্ক তৈরি হয়েছে। শুক্রবার দুপুরে ফাঁকা একটি শ্রেণিকক্ষে তারা নামাজ পড়ছিল বলে জানা গিয়েছে। সেই সময় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বাজরং দলের কয়েকজন সদস্য কলেজে ঢুকে তাদের আটকায় এবং বলপূর্বক কান ধরে ওঠবস করায় বলে জানা যায়।

এই ঘটনার একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। সেখানে দেখা যায়, কয়েকজন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বাজরং দলের কর্মী ছাত্রদের উপর চিৎকার করছে এবং অভিযোগ করছেন যে তারা নাকি কলেজে নামাজ পড়ে হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। আরও একটি ভিডিওতে দেখা যায়, তিন ছাত্র কান ধরে ওঠবস করছেন, বারবার ক্ষমা চাইছেন এবং বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বাজরং দলের কর্মী কর্মীদের নির্দেশে ছত্রপতি শিবাজি মহারাজের ছবির সামনে মাথা নত করতে বাধ্য করা হচ্ছে। এমনকি তাদের “জয় শ্রীরাম” স্লোগান দিতেও বাধ্য করা হয়।

ঘটনাস্থলে কয়েকজন পুলিশ সদস্য থাকলেও তারা কোনো ধরনের হস্তক্ষেপ করেননি বলে জানা যায়। ছাত্রদের অভিভাবকেরা এই আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন। কলেজ কর্তৃপক্ষ পরে জানায়, এই ঘটনাকে তারা অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে এবং দাবি করে যে ছাত্ররা কলেজের নিয়ম ভেঙে শ্রেণিকক্ষে ধর্মীয় কাজ করেছেন। এদিকে স্থানীয় মুসলিম সংগঠন ও বিরোধী দলগুলো কঠোর নিন্দা জানিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। তাদের মতে, এই ঘটনা সরাসরি ধর্মীয় ভীতি প্রদর্শনের ঘটনা এবং প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা ও পুলিশের ভূমিকা তদন্তের দাবিও জোরদার হচ্ছে বলে জানা গিয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories