Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

মহারাষ্ট্রে ৩ মাসে ৭৬৭ জন কৃষকের আত্মহত্যা বাড়াচ্ছে উদ্বেগ, নীরব প্রশাসন

ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসার সময় কৃষকদের জীবন পাল্টে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বলেছিলেন, কৃষকদের আয় দ্বিগুণ হবে, ফসলের ন্যূনতম দাম পাওয়া নিশ্চিত করা হবে কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ আলাদা।

চলতি বছর ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত, শুধু তিন মাসেই মহারাষ্ট্রে ৭৬৭ জন কৃষক আত্মহত্যা করেছেন। এই তথ্য রাজ্য বিধানসভায় জানানো হয়েছে। এর মধ্যে পশ্চিম বিদর্ভ এলাকায় মারা গিয়েছেন ২৫৭ জন কৃষক।

এর মধ্যেই ভাইরাল হয়েছে এক বৃদ্ধ কৃষক দম্পতির ভিডিও। লাতুর জেলার হাদোলদি গ্রামের ৭৫ বছরের অম্বাদাস পাওয়ার নিজেই গরুর বদলে হাল টানছেন, পাশে হাল ধরেছেন তার স্ত্রী মুক্তাবাঈ। তাদের নেই ট্রাক্টর, নেই গরু, এমনকি শ্রমিক ডাকতেও পারেননি টাকার অভাবে। কয়েক বছর ধরে আবহাওয়ার কারণে ফসল নষ্ট হওয়ায় ঋণে জর্জরিত এই পরিবার। কৃষকদের অভিযোগ, ঋণের চাপ, ফসলের দাম না পাওয়া ও সহায়তার অভাবেই কৃষকরা এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories