Friday, March 6, 2026
32.6 C
Kolkata

মহারাষ্ট্রের জলনাতে গরু পরিবহণকে ঘিরে হামলা, হিন্দুত্ববাদী দুষ্কৃতীদের হাতে গুরুতর আহত ৭ মুসলিম

মহারাষ্ট্রে জলনা জেলার লোন্ডেওয়াড়ি গ্রামে সোমবার রাতের দিকে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। গরুর হাট থেকে গরু কিনে ফেরার পথে একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি ৭ জনকে মারধর করে। আহতদের মধ্যে ৬২ বছর বয়সী এক বৃদ্ধও রয়েছেন। অভিযোগে বলা হয়েছে, পদম রাজপুত নামের এক ব্যবসায়ী ফুলাম্ব্রি তালুকের ওয়াডোদ বাজার থেকে ২১টি গরু কিনে সিললড তালুকের বোর্গাঁও ওয়াদি থেকে লাতুর জেলার চালুর তালুকের নালেগাঁওয়ে পাঠাচ্ছিলেন। গরুগুলি দুটি গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িগুলো লোন্ডেওয়াড়ি পৌঁছালে, একদল লোক তাদের থামায়। তারা গরু কসাইখানায় নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ তোলে। যদিও চালকরা বৈধ কাগজপত্র দেখিয়ে জানান, গরুগুলি কৃষিকাজের জন্য কেনা হয়েছে। তবুও দুষ্কৃতীরা লাঠি ও কাঠ দিয়ে মারধর করে।

পুলিশ পরে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ও গরুগুলো রামনগরের একটি গোশালায় পাঠায়। কিন্তু অভিযোগ, ওই হামলাকারীরা রামনগরের গোশালায় গিয়ে আবার হামলা চালায়।
সামাজিক কর্মী রীমা কালে-খারাট পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বলেন, প্রথমে পুলিশ আক্রান্তদের বিরুদ্ধে পশু নির্যাতন আইনে মামলা করে ও তাদের ১২ ঘণ্টা আটকে রাখে।
পুলিশ সূত্রে খবর নিসার প্যাটেল, আসিফ শেখ, রিয়াজ কুরেশি, সাজিদ পাশা, আসিফ সাদিক, জাভেদ কুরেশি ও সায়্যেদ পারভেজ এর উপর হামলা চালানো হয়। ফেডারেশন অফ মহারাষ্ট্র মুসলিমস এই ঘটনার তীব্র নিন্দা জানায়। সংগঠনটি জানায়, ডেপুটি সিএম অজিত পওয়ার আগেই জানিয়েছিলেন, গরু পরিবহণের ক্ষেত্রে শুধুমাত্র পুলিশই ব্যবস্থা নিতে পারে, সাধারণ মানুষ নয়। তবুও রাজ্যে গোরক্ষা বাহিনীর এই ধরনের হামলা অব্যাহত রয়েছে।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories