Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র-সহ দুই কুখ্যাত দুষ্কৃতিকে গ্রেফতার করলো বৈষ্ণবনগর থানার পুলিশ

মালদা, ৪ অক্টোবরঃ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র-সহ দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করলো বৈষ্ণবনগর থানার পুলিশ। রবিবার শাহবানচক গ্রাম পঞ্চায়েতের নতুন সিকস্তিপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধার হয়েছে তিনটি  মাস্কেট , দুটি পাইপগান এবং চার রাউন্ড কার্তুজ । এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতদের নাম আব্দুল আলিম এবং আবুল শেখ। ধৃতদের বাড়ি ওই এলাকায় । এই আগ্নেয়াস্ত্রগুলি ধৃতেরা কোথা থেকে আমদানি করেছিল , সে ব্যাপারে তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে নতুন সিকস্তিপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকেই ওই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধমূলক ঘটনার অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট থানায়। তবে এই আগ্নেয়াস্ত্র-গুলি নিজেরাই তৈরি করেছিল না অন্য কোথা থেকে আমদানি করেছিল সে ব্যাপারেও তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে মালদা আদালতে পেশ করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories