Saturday, September 5, 2026
28 C
Kolkata

মালদায় কংগ্রেস কার্যালয় ঘিরে উত্তেজনা! প্রাক্তন সভানেত্রীকে মারধরের অভিযোগ

মালদা শহরের রথবাড়ি এলাকায় কংগ্রেসের শ্রমিক সংগঠন ইনটাকের পার্টি অফিসের দখলদারি নিয়ে মঙ্গলবার দুপুরে তীব্র উত্তেজনা ছড়ায়। বর্তমান সভাপতি সঞ্জীব সরকার এবং প্রাক্তন মহিলা সভাপতি লক্ষ্মী গুহের গোষ্ঠীর মধ্যে হাতাহাতি শুরু হয় বলে জানা গিয়েছে।

অভিযোগ, সঞ্জীব সরকার তার দল নিয়ে পার্টি অফিসে তালা ভেঙে ঢোকার চেষ্টা করেন। তাতে বাধা দেন লক্ষ্মী গুহ। সেই সময় লক্ষ্মী গুহকে মারধর করে টেনে-হিঁচড়ে বাইরে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যদিও এই ভিডিও এর সত্যতা যাচাই করেনি এনবিটিভি।

ঘটনার জেরে রথবাড়ির স্টেশন রোড এলাকায় সাধারণ জনজীবন থমকে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে দুই পক্ষই ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছে।
এদিকে লক্ষ্মী গুহ দাবি করেন, এই পার্টি অফিসটি তার স্বামী বিশ্বনাথ গুহের ব্যক্তিগত সম্পত্তি। তাই এটি কংগ্রেসের নয়। পাল্টা সঞ্জীব সরকার বলেন, এটি দলের অফিস এবং এর কোনও ব্যক্তিগত মালিকানা নেই।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories