Saturday, September 5, 2026
28 C
Kolkata

এসআইআর তালিকায় মৃত ভাইকে দেখানো হয়েছে জীবিত, অথচ জীবিত দাদার নাম নেই!

মালদার হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী অঞ্চলের কচুপুকুর এলাকার ভৌমিক পরিবার পড়েছে বিপাকে। একই পরিবারের মৃত সদস্যের নাম এসআইআর ফর্মে পাওয়া গেলেও, জীবিত সদস্যের নাম ভোটার তালিকা থেকে উধাও। এই বিষয়টি সামনে আসতেই চরম দুশ্চিন্তায় পড়েছেন পরিবারের সকলে।

পরিবারের বড় ছেলে সৌমিক ভৌমিক, বয়স ৩৯। তিনি কেন্দ্রীয় সংস্থার বীমা দপ্তরে কর্মরত এবং বর্তমানে বাবা, মা ও স্ত্রীকে নিয়ে থাকেন কচুপুকুরের ২২৮ নম্বর বুথ এলাকায়। তার ছোট ভাই স্বস্তীক ভৌমিকের মৃত্যু হয় ২০২০ সালে এক দুর্ঘটনায়। সেই সময় পরিবার থেকে সংশ্লিষ্ট সব দপ্তরে মৃত্যুর খবর জানানো হয়। মৃত ভাইয়ের আধার, রেশন, প্যান সব নথিই বাতিল হয়ে যায় নিয়ম অনুযায়ী। কিন্তু বারবার জানানোর পরও ভোটার তালিকায় স্বস্তীকের নাম থেকে যায়। উল্টে দেখা যায়, ৬ জানুয়ারি ২০২৫-এ প্রকাশিত খসড়া ভোটার তালিকায় জীবিত সৌমিককে মৃত দেখানো হয়েছে এবং মৃত স্বস্তীককে জীবিত দেখানো হয়েছে। অথচ ১২ নভেম্বর ২০২৪-এর তালিকায় দু’জনকেই জীবিত হিসেবে দেখানো হয়েছিল।

সমস্যা আরও গভীর হয় যখন বাড়িতে পৌঁছয় এসআইআর ফর্ম। দেখা যায়, মৃত ভাই স্বস্তীকের নামে ফর্ম এসেছে ঠিকই, কিন্তু জীবিত সৌমিকের নামে কোনো ফর্ম নেই। এতে চরম উদ্বেগ বাড়ে পরিবারের। সরকারি কর্মচারী হওয়ায় সৌমিকের জন্য বিষয়টি আরও জটিল হয়ে দাঁড়িয়েছে।
ভৌমিক পরিবারের অভিযোগ, তথ্য সংশোধনে বারবার উদ্যোগ নেওয়া হলেও সঠিকভাবে কাজ হয়নি। ফলে মানুষ বেঁচে থাকলেও তাকে মৃত দেখানো হচ্ছে, আর মৃত মানুষকে তালিকায় জীবিত হিসেবে দেখানো হচ্ছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories