Friday, March 6, 2026
26.7 C
Kolkata

মালদায় মাদক চক্রে ধরপাকড়, পৃথক অভিযানে কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার ৪

দুটি পৃথক অভিযানে প্রায় এক কোটি টাকার বেআইনি মাদক দ্রব্য ব্রাউন সুগার উদ্ধার করল মালদার ইংরেজবাজার থানার পুলিশ। জানা গিয়েছে এই ঘটনা জেরে মোট চার জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে একজন মহিলা।

এসটিএফ কলকাতার দেওয়া তথ্যের ভিত্তিতে ইংরেজবাজার থানার পুলিশ এবং সিএম জি মালদার একটি দল গোপন সূত্রে খবর পেয়ে রথবাড়ি এলাকায় হানা দেয়। সেখানে লাল রঙের একটি মারুতি গাড়িকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে ওই গাড়ি থেকে ৪৬০ গ্রাম বেআইনি ব্রাউন সুগার উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় তিনজনকে। মনিপুরের বাসিন্দাকে সোফিয়া বিবি, এবং মালদার মাসিদুর রহমান ও আলিউল শেখ এই ঘটনার মূল অভিযুক্ত বলে জানা গিয়েছে।

অন্যদিকে, একই রাতে পুলিশ বাইপাস এলাকায় আরও একটি অভিযান চালায়। সেখান থেকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা অজিত শর্মাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় ১০০ গ্রাম ব্রাউন সুগার। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত চারজনকেই বুধবার মালদা জেলা আদালতে তোলা হয়েছে। পুলিশের ধারণা, এই ঘটনার সঙ্গে বৃহত্তর মাদকচক্র জড়িত থাকতে পারে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories