Saturday, September 5, 2026
30 C
Kolkata

তোলা না দেওয়ায় সন্ত্রাস! ব্যবসায়ীকে রাস্তায় প্রকাশ্যে মারধরের ঘটনা ঘিরে তোলপাড় মালদার কালিয়াচক এলাকায় , ভাইরাল সিসিটিভি ফুটেজ

মালদার কালিয়াচকের হতেখানি বাঙালি পাড়া এলাকায় এক ব্যবসায়ীকে রাস্তায় প্রকাশ্যে মারধরের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, পাঁচ লক্ষ টাকা না দেওয়ায় মহম্মদ রহিম বিশ্বাস নামের ওই ব্যবসায়ীকে বাইক থেকে টেনে নামিয়ে লোকজনের সামনে মারধর করা হয়। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় এবং তা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

ব্যবসায়ীর দাবি, তাকে কাঁঠাল গাছে বেঁধে মারধর করা হয়। আতঙ্কে বর্তমানে তিনি ও তার পরিবার ঘর ছেড়ে অন্যত্র রয়েছেন। এই ঘটনায় রহিম মালদহ জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। পুলিশের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা না নিলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে জেলা চেম্বার অব কমার্স।

রহিমের অভিযোগ, ২০২২ সালে জহুরুল খান নামের এক ব্যক্তি তাকে অপহরণ করেছিল। পরে পুলিশ তাকে মুর্শিদাবাদের একটি এলাকা থেকে উদ্ধার করে ও অভিযুক্তকে গ্রেফতার করে। জামিনে ছাড়া পাওয়ার পর ফের এলাকায় ফিরেই সন্ত্রাস শুরু করে জহুরুল। তিনি মহাম্মদ রহিম বিশ্বাসকে থানায় করা অভিযোগ তুলে নিতে বলেন এবং সঙ্গে দাবি করেন ৫ লক্ষ টাকা।

অন্যদিকে চেম্বার অব কমার্সের পক্ষ থেকে বলা হয়েছে, দ্রুত ব্যবস্থা না নিলে রাজ্য সরকারের উচ্চমহলে অভিযোগ জানানো হবে। প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যেও।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories