Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

নেপালে দু’টি ইভেন্টে সোনা জিতে নজির গড়ল মালদার সাইরিন পারভিন

মালদার কালিয়াচকের প্রত্যন্ত এলাকা কালিকাপুর কবিরাজপাড়ার মেয়ে সাইরিন পারভিন, নেপালে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইউথ স্পোর্টস ইনডোর চ্যাম্পিয়নশিপে ১০০ ও ২০০ মিটার দৌড়ে সোনা জিতে নজির গড়েছে সবার। মাত্র ১৮ বছর বয়সেই দুটি সোনার পদক ঘরে তুলে নিয়ে নিজের এলাকার মুখ উজ্জ্বল করেছে দ্বাদশ শ্রেণির এই ছাত্রী। সাইরিন কালিয়াচক বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তার বাবা হাফিজুল শেখ পেশায় ট্রাক চালক এবং মা আলেনুর বিবি একজন গৃহবধূ। জানা গিয়েছে ছোট থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ ছিল সাইরিনের। এর আগে রাজ্য এবং জাতীয় স্তরেও অংশ নিয়েছে সাইরিন।

অভাবের সংসারে শুধু পড়াশোনা নয়, খেলাধুলার খরচ চালাতে নিজেই পোশাক সেলাই করে টাকা জোগাড় করে নেপালে প্রতিযোগিতায় অংশ নেয় সাইরিন। নেপাল থেকে ফিরেই সাইরিনের পরবর্তী লক্ষ্য এখন এশিয়ান গেমস। সাইরিন জানায়, “দুটি ইভেন্টে সোনা জিতে খুব ভালো লাগছে। এবার এশিয়ান গেমসে খেলার জন্য প্রস্তুতি শুরু করেছি।”

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories