Friday, March 6, 2026
28.9 C
Kolkata

হেড অফ মাদ্রাসা অ্যাওয়ার্ড ২০২৫-এ সম্মানিত হলেন মালদার প্রধানশিক্ষক ড. ওবায়েদুর রহমান

মালদার চাঁচল-২ ব্লকের শুক্রবারী একে হাই মাদ্রাসার প্রধানশিক্ষক ড. ওবায়েদুর রহমান এই বছর পেয়েছেন ‘হেড অফ মাদ্রাসা ভূষিত অ্যাওয়ার্ড-২০২৫’। মঙ্গলবার সল্টলেকের মাওলানা আবুল কালাম আজাদ ভবনের স্টেডিয়ামে এক অনুষ্ঠানে তার হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদের ১৩৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতর এই বছর মোট ছ’জনকে এই পুরস্কারে ভূষিত করেছে।

পুরস্কার পাওয়ার মুহূর্তটিকে জীবনের এক গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করছেন তিনি। ড. রহমান জানান, এর আগে তিনি পেয়েছেন রাজ্য সরকারের শিক্ষারত্ন পুরস্কার এবং টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের দ্রোণাচার্য সম্মান। তবে নতুন এই স্বীকৃতি তাকে আরও দায়িত্বশীল করে তুলবে বলে মন্তব্য করেন তিনি। তার কথায়, “গ্রামের এক প্রান্তিক এলাকায় থেকেও ছাত্রছাত্রীদের জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা তৈরি করা ছিল আমাদের লক্ষ্য। এই পুরস্কার সেই প্রচেষ্টাকেই স্বীকৃতি দিল।”

শুক্রবারী একে হাই মাদ্রাসাটি চাঁচল-২ ব্লকের প্রত্যন্ত অঞ্চলে হলেও প্রতিষ্ঠানে রয়েছে স্মার্ট ক্লাসরুম, ডিজিটাল শিক্ষাসামগ্রী, নিয়মিত শিক্ষাপরামর্শ এবং বিভিন্ন আধুনিক সুবিধা। ছাত্রছাত্রীদের পড়াশোনার মান উন্নয়নে এই সব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মাদ্রাসা বোর্ডের সভাপতি ড. আবু তাহের কমরুদ্দিন বলেন, প্রধানশিক্ষকের বিশেষ উদ্যোগ, শিক্ষার মানোন্নয়নে তার অবদান এবং মাদ্রাসাকে উন্নত পথে এগিয়ে নেওয়ার জন্যই এই পুরস্কার দেওয়া হয়েছে। তার মতে, এই ধরনের সম্মান অন্য শিক্ষকদেরও অনুপ্রাণিত করবে। ড. ওবায়েদুর রহমানের এই অর্জনে চাঁচল-২ ব্লকে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, এই স্বীকৃতি এলাকার শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনার দিক খুলে দেবে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories