মালদা মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসককে মারধরের অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা। অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এক ইন্টার্নকে মারধর করে। এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে গেলে কর্তৃপক্ষ অভিযুক্তদের পক্ষ নিয়ে কার্যত ব্যবস্থা নিতে অস্বীকার করে। এরপর থেকেই ছাত্রছাত্রীরা প্রিন্সিপালের কক্ষের বাইরে অবস্থান বিক্ষোভে বসেন। সিসিটিভি ফুটেজে ঘটনাটি স্পষ্ট হওয়ার পরও কর্তৃপক্ষের নির্লিপ্ততা ঘিরে ক্ষোভ আরও বাড়ে। অভিযোগ, পরে অভিযুক্তদের প্ররোচনায় উল্টে আক্রান্ত ইন্টার্নের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ আনা হয়। বিক্ষোভ চলাকালীন শাসক ছাত্র সংগঠনের সমর্থকরা প্রিন্সিপালের সামনেই ফার্স্ট-ইয়ার পড়ুয়াদের হেনস্থা করে বলে অভিযোগ ওঠে। এরই মাঝে কলেজ কাউন্সিল বৈঠকে অধিকাংশ সদস্য কর্তৃপক্ষের পক্ষপাত স্বীকার করেন। পূর্ববর্তী ঘটনার মতো এবারও একই ধাঁচে বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। তবে ছাত্রছাত্রীরা জানিয়ে দিয়েছে, ন্যায্য শাস্তির দাবিতে তারা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাবে।
Popular Categories


