Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

মালদায় মুসলমান টোটো চালকের উপর পুলিশের অত্যাচার, আধার কার্ড থাকা সত্ত্বেও মিলল না নিস্তার

মালদায় সংখ্যালঘুর উপর পুলিশে নির্যাতন! এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। মালদা জেলার রতুয়া থানার অন্তর্গত সামসীতে পুলিশ নির্যাতন করল ইউনুস আলি নামক এক নিরীহ টোটো চালককে। মালদার মহেশতলা গ্রামের বাসিন্দা ইউনুস।

ঘটনার মূল অভিযুক্ত এএসআই দিলীপ চৌধুরী। বৃহস্পতিবার ভোর চারটা নাগাদ এক যাত্রীকে সামসী স্টেশনে নামিয়ে দিয়ে বাইপাসের ধারে চা খেতে যান ইউনুস। অভিযোগ উঠছে, এমন সময় চায়ের দোকানে হাজির হন এএসআই দিলীপ চৌধুরী। টোটোর মালিকের নাম, পরিচয়, ঠিকানা জানতে চান। এখানেই শেষ নয়, এরপর পুলিশ অফিসার তার কাছ থেকে আধার কার্ড চেয়ে বসে। ইউনুস অনুরোধের সুরে বলে আধার বাড়িতে আছে। এরপর শুরু হয় গালাগালি এবং অকথ্য অত্যাচার। অত্যাচারের তীব্রতা এতটাই প্রবল ছিল যে, মারধরের তীব্রতা এতটাই বেশি ছিল যে ইউনুস আলী প্রথমে সামসী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন। পরে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় টোটো চালক ও বাসিন্দারা 31 নং জাতীয় সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযুক্ত পুলিশ আধিকারিকের অবিলম্বে শাস্তির দাবিতে তারা সোচ্চার হন।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories