Friday, March 6, 2026
32.6 C
Kolkata

মালদার পঞ্চানন্দপুর গ্রামে নতুন করে গঙ্গা ভাঙনের আতঙ্কে প্রায় ৫ হাজার বাসিন্দা

রবিবার মালদার পঞ্চানন্দপুর-১ গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামে আবারও গঙ্গা নদীর ভাঙনের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সুলতানটোলা, চেথরুটোলা ও শোভানিটোলা গ্রামে প্রায় ৫ হাজার মানুষ ভাঙনের ভয়ে উদ্বিগ্ন। ২০০৩ সালে এই অঞ্চলে শেষবার বড় ধরনের ভাঙন হয়েছিল। তখন পঞ্চানন্দপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল এবং কেবি ঝাউবোনা নামক একটি গ্রাম নদীর জলে বিলীন হয়ে যায়।

পঞ্চায়েত সদস্য সপ্তমী চৌধুরির স্বামী শঙ্কর সাহা জানান, গত শুক্রবার থেকে ভাঙন শুরু হয়েছে। গঙ্গার পাড় থেকে প্রায় ৩০০ মিটার এলাকা ভেঙে গেছে। তিনটি গ্রামে প্রায় পাঁচ হাজার পরিবার এখন বিপদের মুখে। এই পরিস্থিতিতে স্থানীয়রা দ্রুত ভাঙন রোধের জন্য প্রশাসনের কাছে সাহায্য চেয়েছেন বলে জানা গিয়েছে।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Topics

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories