Friday, March 6, 2026
32.6 C
Kolkata

ভোটার তালিকায় নেই নাম, নাগরিকত্ব নিয়ে দুশ্চিন্তায় মালদার সাহাপুরবাসী

নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যে ৪ নভেম্বর থেকে শুরু হওয়া এসআইআর প্রক্রিয়ায় মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের কয়েকশো পরিবারের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। বহু পরিবারের মানুষ জানিয়েছেন, ২০০২ সালের ভোটার তালিকায় তাদের নাম নেই। সেই ভয়ে তারা নাগরিকত্ব হারানোর ভয়ে আতঙ্কে আছেন।জানা গিয়েছে, কয়েকজনের নিজের ভোটার তালিকায় না থাকলেও তাদের সন্তানদের নাম সেই তালিকায় উঠেছে।

সাহাপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা সমরেশ মজুমদারের জানান, তার নিজের নাম এখনও ভোটার তালিকায় নেই। পঞ্চায়েত, বিধানসভা কিংবা লোকসভা কোথাও তিনি ভোট দিতে পারেননি। তিনি বলেন, বহু বার নাম লেখার জন্য সরকারি দফতরে আবেদন করেছেন এবং আবেদন রিসিভ কপিও আছে, কিন্তু প্রশাসনের গাফিলতির কারণে নাম ওঠেনি। এখন তিনি নির্বাচন কমিশনের কাছে আবেদন করবেন যাতে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তার নাম নিশ্চিত করা হয়।

অন্যদিকে আর এক স্থানীয় বাসিন্দা দিলীপ ভট্টাচার্য জানিয়েছেন, ২০০২ সালের তালিকায় তার নাম না থাকলেও পরবর্তী ২০০৫ সালের তালিকায় নাম রয়েছে। তাই তিনি বলছেন, কমিশন যে নথিগুলো চেয়েছে তা তার কাছে আছে এবং তিনি বিশেষ ক্যাম্পের মাধ্যমে নাম ওঠার আবেদন করবেন। দিলীপ সিংহেরও ২০২৫ সালের তালিকায় নাম রয়েছে, কিন্তু ২০০২ তে নাম না থাকায় তিনি চিন্তিত। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বলেন, এসআইআর-এর বিরুদ্ধে নয় তারা, তবু বৈধ ভোটারদের নাম কাটা হলে কঠোর আন্দোলন হবে। অন্যদিকে উত্তর মালদার বিজেপি নেতা তাপস গুপ্ত দাবি করেছেন, যারা ২০০২-এ নাম পাননি তাদের তাড়াতাড়ি নাম নিশ্চিত করতে হবে এবং তিনি বিশেষ কর্মসূচি চালানোর কথা বলছেন।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories