Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

১২ দিন ধরে ছেলের দেহ বরফে, তদন্তের দাবিতে গ্রামজুড়ে চরম উত্তেজনা!

মালদর মানিকচকের কেদারটোলা গ্রামে অষ্টম শ্রেণির ছাত্র শ্রীকান্ত মণ্ডলের রহস্যজনক মৃত্যুর ১২ দিন কেটে গেলেও এখনও সৎকার হয়নি। ছেলের মৃত্যুকে ঘিরে বিচার না মেলা পর্যন্ত মৃতদেহ আগলে রেখেছেন বাবা প্রেম কুমার মণ্ডল।

২ জুলাই রাতে ভুতনির একটি বেসরকারি আবাসিক স্কুলের হোস্টেল থেকে শ্রীকান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্কুলের কর্তৃপক্ষ দাবি করে শ্রীকান্ত মণ্ডল আত্মহত্যা করে। কিন্তু পরিবারের অভিযোগ, তাদের ছেলে, শ্রীকান্তকে খুন করা হয়েছে। প্রধান শিক্ষক সাজির হোসেন সহ একাধিক শিক্ষক আইন ছাত্রটিকে মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করত বলেই দাবি পরিবারের।

ময়নাতদন্ত এর রিপোর্টে ‘আত্মহত্যা’ লেখা থাকায় ক্ষুব্ধ পরিবারের সদস্যরা। তাদের দাবি, আবার ময়নাতদন্ত করতে হবে এবং ঘটনার সিসিটিভি ফুটেজও প্রকাশ করা হোক। পরিবার জানিয়েছে, যতক্ষণ না অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে, ততদিন ছেলের দেহ সৎকার করা হবে না। গ্রামের স্থানীয় ক্লাবঘরে বরফে মুড়ে রাখা হয়েছে শ্রীকান্তের দেহ। গ্রামবাসীরাই দেহ পাহারায় রয়েছেন দিনরাত।

এই পরিস্থিতিতে পরিবার কলকাতা হাইকোর্টেও মামলা করেছে। বাবা প্রেম কুমার মণ্ডল বলেন, “আমার ছেলে আত্মহত্যা করতে পারে না। তাকে মেরে ফেলা হয়েছে। যতক্ষণ না সত্যি বেরোচ্ছে, ছেলের দেহ এভাবেই থাকবে।”

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories