Sunday, September 6, 2026
32 C
Kolkata

জমি মালিকের অস্বীকার সত্ত্বেও বাবরি মসজিদ নির্মাণে অটল হুমায়ুন কবীর!

মুর্শিদাবাদের বেলডাঙায় চরম উত্তেজনা তৈরি হয়েছে বাবরি মসজিদ নির্মাণের দাবি ঘিরে। আগামী ৬ ডিসেম্বর ‘নতুন বাবরি মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা ঘোষণা করে আবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবীর। বৃহস্পতিবার এক জনসভায় তিনি জানান, মসজিদ নির্মাণে তিনি কোনওভাবেই পিছু হটবেন না।

হুমায়ুন বলেন, বেলডাঙায় আমায় কোনও শক্তিই আটকাতে পারবে না। লড়াই করে দেশ স্বাধীনতা পেয়েছে, আবার লড়াই হোক।” তিনি আরও দাবি করেন, মুর্শিদাবাদে মুসলিম জনসংখ্যা বেশি, তাই এই জেলাতেই বাবরি মসজিদ তৈরি হবে। কারও বাধা এলে লড়াই হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এই বক্তব্য ছড়াতেই রাজনৈতিক মহল ও প্রশাসনিক স্তরে উদ্বেগ বাড়ছে বলে জানা গিয়েছে। বিশেষ করে যে জমিতে মসজিদ তৈরির কথা প্রচারিত হচ্ছে, সেই জমির মালিক নিজামুদ্দিন চৌধুরী আজ সকালে হঠাৎই জমি ঘিরে দেন। তিনি দাবি করেন, জমিটি তিনি কাউকে বিক্রি করেননি। যদি কেউ কেনার দাবি করেন, তা হলে তা নিছক প্রতারণা।

স্থানীয় বাসিন্দাদের মতে, কয়েকদিন আগে হুমায়ুন কবীর লোক নিয়ে এসে ওই জমি মেপে দেখেন। এরপর থেকেই এলাকায় জল্পনা ছড়ায় যে এখানেই নতুন বাবরি মসজিদ তৈরি হতে পারে। জমির মালিক নিজামুদ্দিন চৌধুরী বলেন, তিনি প্রথমে বিষয়টি গুরুত্ব দেননি। কিন্তু পরে সমাজ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ায় তিনি উদ্বিগ্ন হন এবং নিজের জমি ঘিরে রাখার সিদ্ধান্ত নেন।

৬ ডিসেম্বর দিনটি বিশেষভাবে সংবেদনশীল, কারণ ১৯৯২ সালে এই দিনেই বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল। সেই তারিখকে সামনে রেখেই ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা আরও বিতর্ক বাড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ইস্যু ঘিরে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

Hot this week

মূল্যবৃদ্ধি-বেকারত্বে ক্ষোভ, ধাক্কা মোদির জনপ্রিয়তায়! ‘মুড অব দ্য নেশন’ সমীক্ষায় বড় ইঙ্গিত

মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং নতুন প্রজন্মের মধ্যে বাড়তে থাকা ক্ষোভ—এই...

‘বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী’ – জমি নিয়ে বিবাদ বিজেপির দুই অসীমের!

দু’জনের নামই অসীম। দু’জনেই বিজেপির বিধায়ক। দু’জনেরই দাবি, ব্যক্তিগত...

‘দলবদলু’ মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খানকে কালো পতাকা, গ্রেফতার ৬ DYFI কর্মী!

সংসদ সহায়তা কেন্দ্রের কর্মসূচিতে যোগ দিতে গিয়ে কালো পতাকার...

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Topics

Related Articles

Popular Categories