Friday, March 6, 2026
32.6 C
Kolkata

শুনানির পথে দুর্ঘটনা, স্ত্রী ও শিশুপুত্রকে হারিয়ে মর্গে দেহ রেখেই কেন্দ্রে হাজির শিক্ষক

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) সংক্রান্ত শুনানিতে হাজির হতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল মালদহ। স্ত্রীর ও ন’মাসের শিশুপুত্রের মৃত্যু হলেও তাঁদের দেহ মর্গে রেখে শুনানিকেন্দ্রে পৌঁছতে হল এক স্কুল শিক্ষককে।

মালদহের গাজোল থানার খড়দহিল এলাকার বাসিন্দা এমডি ইয়াসিন আনসারি কালিয়াচকের একটি হাই মাদ্রাসার শিক্ষক। নামের বানান সংক্রান্ত সমস্যার কারণে তাঁর ও স্ত্রীর শুনানির ডাক পড়েছিল। বৃহস্পতিবার রাতে স্ত্রী হালিমা খাতুন ও শিশুপুত্র আরিফ হাসানকে নিয়ে টোটোয় করে বাস ধরতে যাওয়ার সময় সুস্তানি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় হালিমা খাতুনের, হাসপাতালে মারা যায় শিশুটি।

এই অবস্থায় শুক্রবার স্ত্রী ও সন্তানের দেহ মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রেখেই শুনানিকেন্দ্রে যেতে বাধ্য হন ইয়াসিন আনসারি। মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, শুনানির নোটিস না থাকলে হয়তো এই দুর্ঘটনার মুখে পড়তে হত না।

ঘটনাটি ঘিরে শোক ও ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে আরও মানবিক দৃষ্টিভঙ্গির দাবি তুলেছেন মৃতের পরিজন ও সাধারণ মানুষ।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories