Friday, March 6, 2026
22.2 C
Kolkata

ভোটার তালিকা থেকে উধাও বহু নাম, চাঞ্চল্য ও আতঙ্কে মালদার মানুষ!

মালদা জেলার বিভিন্ন প্রান্তে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া (এসআইআর) ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য ও আতঙ্ক। অভিযোগ, তালিকা সংশোধনের নামে ব্যাপক অনিয়ম চলছে। ইংরেজবাজার ব্লকের সীমান্তবর্তী জাদুপুর–২ গ্রাম পঞ্চায়েত এলাকার বহু বাসিন্দার নাম হঠাৎই বাদ পড়েছে বলে জানা গেছে। এর মধ্যে রয়েছেন তৃণমূল পঞ্চায়েত সদস্যা উষা মণ্ডলের স্বামী তপন মণ্ডলও।

উষা মণ্ডল জানান, “আমার স্বামীর নামই ভোটার তালিকা থেকে উধাও। শুধু উনিই নন, আমাদের গ্রামের আরও অনেকের নাম মুছে ফেলা হয়েছে, এটি হিন্দু অধ্যুষিত সীমান্ত এলাকা, ফলে গ্রামজুড়ে ভয় ও বিভ্রান্তি ছড়িয়েছে।” এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি ও নির্বাচন কমিশন মিলে ইচ্ছাকৃত ভাবে আতঙ্কের পরিবেশ তৈরি করছে। তৃণমূলের জেলা সহ-সভাপতি শুভময় বসু বলেন, “বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে মানুষের মধ্যে ভয় সৃষ্টি করছে। আমরা কোনওভাবেই বৈধ ভোটারদের নাম মুছে ফেলতে দেব না।”

অন্যদিকে, বিজেপির দক্ষিণ মালদা জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় অভিযোগ অস্বীকার করে বলেন, “এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কোনও ভারতীয় নাগরিকের নাম বাদ যাবে না। তবে অবৈধভাবে যুক্ত রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমানদের নাম অবশ্যই বাদ পড়বে।”একইরকম অভিযোগ উঠেছে চাঁচলেও। সেখানে ভ্যানচালক শ্যামল দাস দেখতে পান, তাকে মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে ভোটার তালিকায়, যদিও তিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন। লিখিত অভিযোগ জমা দেওয়ার পর তিনি জানান, “আমি জীবিত, অথচ প্রশাসন আমাকে মৃত দেখিয়েছে।”

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories