উত্তরবঙ্গ সফর শেষে কলকাতা ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিস্ফোরক মন্তব্য করেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সতর্ক করে বলেন, “অমিত শাহকে সবসময় বিশ্বাস করা ঠিক নয়। একদিন উনি মীরজাফর হয়ে যেতে পারেন।” বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে যদিও চূড়ান্ত অবমাননাকর বলে দাবি করেছে।


