Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

লাইভে এসে কামারহাটি পুরসভার দায়িত্ত্ব চাওয়ায় মদনকে সতর্ক করলেন মমতা

নিউজ ডেস্ক : আজ বেলা ২টোয় নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মমতা ব্যানার্জি। করা হল সাংগঠনিক রদবদল। সামনে আসছে বহু নতুন মুখ। তবে এই সময় কামারহাটির পৌর প্রশাসনের বিরুদ্ধে কথা বলে এবং তার দায়িত্ব চেয়ে বেকায়দায় মদন মিত্র। সাম্প্রতিককালে ফেসবুক লাইভ করে কামারহাটি পৌরসভার প্রশাসকের দায়িত্ব চান মদন মিত্র‌। ফেসবুক লাইভে এসে বলেন, ‘মদন মিত্রকে দায়িত্ব দিয়ে দেখুন তিন মাসের সব বদলে দেব।’ তিনি বলেন, ‘বিটি রোডের অবস্থা অত্যন্ত খারাপ। দীর্ঘদিন রাস্তা সারাই হয়না। পৌরসভা কোনও কাজই করছে না। দিদি আমাকে ভরসা করে দেখুন আমি মদন মিত্র বলছি। আপনাকে নিরাশ হতে দেব না।’

মদন মিত্রকে তাঁর এই ফেসবুক লাইভের জন্য দলের মধ্যে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। তারপরেই তাঁর এই বিস্ফোরক মন্তব্যের লাইভ ফেসবুক পেজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, আজকের এই বৈঠকে স্বয়ং তৃণমূল সুপ্রিমো মদনকে সতর্ক করে বলেন, ‘যখন তখন যা খুশি করা যায় না।’ যদিও মদন মিত্র এ বিষয়ে তেমন কিছু বলেননি। তিনি শুধু বলেন আমাকে বলেছেন তোমায় সবাই ভালোবাসে তোমার ফেসবুক লাইভগুলো গুলো তুমি আরো সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে করবে। তিনি আরও বলেন, ‘সবাই আমরা এককাট্টা। কমিটি ভাল হয়েছে।’ উল্লেখ্য আজ বৈঠকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি হয়েছেন অভিষেক বন্দোপাধ্যায় এবং রাজ্যের যুব তৃণমূল কংগ্রেস সভাপতির দায়িত্ব অর্পিত হয়েছে সায়নী ঘোষের ওপর।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories