Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

আধারকার্ড তৈরীতে জালিয়াতি চক্রের হদিশ মানিকচকে

মালদা : আধারকার্ড তৈরীতে জালিয়াতি চক্রের হদিশ মানিকচকে। গোপন সূত্রের খবর পেয়ে মানিকচক থানার পুলিশ অভিযান চালিয়ে আধারকার্ড তৈরীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হলেও এই চক্রের সঙ্গে যুক্তদের হদিশ মেলেনি।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে গোপন সূত্রের খবরে মানিকচক থানার আইসি অক্ষয় পালের নির্দেশে থানার এএসআই ভঞ্জন ঘোষের নেতৃত্বে পুলিশের দল অভিযান চালায় লালবাথানি এলাকায়। সেখানেই রমরমিয়ে চলছিল জাল আধারকার্ড চক্র । তবে পুলিশের অভিযানের টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যেতে সক্ষম হলেও জাল আধার কার্ড তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করে পুলিশ। উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ একটি প্রিন্টার একটি ছোট চারচাকা গাড়ি সহ বিভিন্ন অত্যাধুনিক সামগ্রী। সরকারের অনুমোদন ছাড়া টাকার বিনিময়ে জাল আধারকার্ড তৈরী করছিল এই দল ।

পুলিশ জানাচ্ছে, উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী ব্যবহার করেই জাল আধার কার্ড তৈরি করা হচ্ছিল। তবে পুলিশের হানার টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যেতে সক্ষম হয়। জাল আধার কার্ড চক্র কারা চালাচ্ছে তা খতিয়ে দেখতে জড়ালো তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories