Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

মারাদোনাকে খুন করেছিল চিকিৎসকরা,আইনজীবীর পর এবার অভিযোগ তার ব্যক্তিগত নার্সের

মারাদোনার মৃত্যু নিয়ে রহস্য অব্যাহত। এবার দিয়েগোকে সরাসরি খুনের অভিযোগ তুললেন তাঁর নার্স দাহিনা গিসেলা মাদ্রিদ। তাঁর অভিযোগের আঙুল ফুটবল তারকার চিকিৎসকদের দিকে। মাদ্রিদের আইনজীবী রোদোলফো বাকে এমনই অভিযোগ করেছেন। মারাদোনা মৃত্যুর দিকে এগিয়ে গেলেও চিকিৎসকরা কিছুই করেননি বলে মত তাঁর।

বেশ কিছুদিন আগেই মারাদোনাকে ইচ্ছাকৃতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছিল চিকিৎসক এবং নার্স সহ ৭ জনের বিরুদ্ধে। তাঁদের মধ্যেই একজন দাহিনা। দিনের বেলা মারাদোনার দেখাশোনা করতেন তিনি। তাঁর আইনজীবী বাকে বলেন, ‘‌ওরা মারাদোনাকে মেরেছে।’‌ বাকের অভিযোগ চিকিৎসকদের বিরুদ্ধে। বাকের বক্তব্য আর্জেন্টিনার তারকা ফুটবলারের মৃত্যুর জন্য তাঁর মক্কেল নন, দোষী চিকিৎসকরা। মারাদোনার হৃদরোগের চিকিৎসা চলছিল। সেই সময় তাঁকে মানসিক রোগের ওষুধ দেওয়া হয় যা হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। আর তার ফলেই মৃত্যু হয় মারাদোনার। এমনই অভিযোগ বাকের।

 

 

এর আগে মারাদোনার আরও এক পুরুষ নার্স (‌স্বাস্থ্যসেবক)‌ রিকার্ডো আলমিরনকে প্রশ্ন করা হয়েছিল। তিনি জানিয়েছিলেন মারাদোনা মানসিক রোগে আক্রান্ত বলেই তাঁকে জানানো হয়েছিল, হৃদরোগের কথা জানতেন না তিনি। অতীতে দাহিনা বলেছিলেন, মারাদোনাকে তিনি যখন দেখেন, তখন প্রাণ ছিল না তাঁর। তবে পরে তিনি তাঁর বক্তব্য থেকে সরে আসেন। বলেন তাঁকে এমনটা বলতে বলা হয়েছিল। নার্সিং কোঅর্ডিনেটর মারিও পেরেনির নির্দেশে তিনি এমনটা বলেছিলেন। আগামী ২ সপ্তাহ ধরে পেরেনি, মনোরোগ বিশেষজ্ঞ অগাস্টিনা কোসাশভ, মনোবিজ্ঞানী কার্লোস দিয়াজ, চিকিৎসা সমন্বয়কারী ন্যান্সি ফরলিনিদের জিজ্ঞাসাবাদ করা হবে মারাদোনার মৃত্যু নিয়ে। যা পরিস্থিতি ১৯৮৬ বিশ্বকাপজয়ী ফুটবলারের মৃত্যু জট সহজে কাটবে না।

 

সূত্র : আজকাল

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories