Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

আবার গাজায় বিমান হামলা দখলদার ইসরাইলের

নিউজ ডেস্ক :‌ দখলদার ইসরাইলে ক্ষমতার রদবদলের দিনই ফের গাজায় বিমান হামলা চালাল ইজরায়েল। বুধবার ভোরে দক্ষিণ গাজার খান ইউনিস শহরের একটি জায়গায় লাগাতার বোমা ফেলতে থাকে ইজরায়েলের বায়ুসেনা। বিস্ফোরণ প্রত্যক্ষ করেছেন এএফপি–র এক সাংবাদিক।

 

১১ দিন ধরে গাজায় ইজরায়েলের এক তরফা বোমা হামলা চলেছে মে মাসে। প্যালেস্টাইনে ২৬০ জন মারা গিয়েছেন। গুঁড়িয়ে গিয়েছে গাজার অন্তত ১০০০ বহুতল, বাড়ি, দপ্তর। ইজরায়েলে ১৩ জন মারা গিয়েছেন বলে জানিয়েছে সেদেশের সেনা। ২১ মে মিশরের মধ্যস্থতায় এবং তুরস্ক পাকিস্তানের বিমান হামলার আশঙ্কায় সংঘর্ষবিরতি করতে রাজি হয় ইসরাইল। সেই সংঘর্ষবিরতিতে ফের ছেদ পড়ল অবৈধ রাষ্ট্রটির বোমা হামলার কারণে। তবে ইসরাইলের দক্ষিণ অংশে ফিলিস্তিনিদের তরফ থেকে অগ্নি বেলুন পাঠানো হয় বলে দাবি ইসরাইলের সেনাবাহিনীর।

 

ইজরায়েলের সেনাবাহিনী বলেছে, ‘তাঁদের বিমান সন্ত্রাসবাদী সংগঠন হামাসের সামরিক এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে।’‌ ইজরায়েলের দমকল বাহিনী জানিয়েছে, হামাস গোষ্ঠীর পাঠানো সেসব আগ্নেয় বেলুন থেকে দক্ষিণ ইজরায়েলের ২০টি জায়গায় আগুন লেগে গিয়েছে।

প্রসঙ্গত, বেঞ্জামিন নেতানিয়াহু ইজরায়েলের প্রধানমন্ত্রীর পদ হারানোর পর এই প্রথম গাজায় হামলা চালাল নতুন সরকার। ইজরায়েলের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন নাফতালি বেনেট।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories