Friday, March 6, 2026
26.7 C
Kolkata

পশ্চিমবঙ্গে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে গণআন্দোলনের ঘোষণা

ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করতে পশ্চিমবঙ্গে একটি বৃহৎ গণআন্দোলনের ঘোষণা করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। শনিবার বোর্ডের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

রবিবার কলকাতায় এক জরুরি বৈঠকে রাজ্যের বিভিন্ন মুসলিম সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত হন। বৈঠকে ছিলেন জমিয়তে উলামায়ে বাংলা, জামায়াতে ইসলামী, অল ইন্ডিয়া সুন্নাত অল জামাত সহ নানা সংগঠনের প্রতিনিধিরা।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আজ, ৯ এপ্রিল দুপুর ২টায় কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে একটি বৃহৎ সভা অনুষ্ঠিত হবে। এই সভায় মুসলিম সংগঠন, ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল, দলিত ও আদিবাসী সমাজকর্মী এবং সংখ্যালঘু বুদ্ধিজীবীরা অংশগ্রহণ করবেন এবং সেখান থেকে রাজ্যজুড়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে গণআন্দোলনের ঘোষণা করা হবে।

আন্দোলনটি শান্তিপূর্ণ থাকবে এবং কোনোভাবেই রাস্তা বা রেল অবরোধ করে জনগণকে কষ্ট দেওয়া হবে না। এছাড়া মোটরসাইকেল র‍্যালি না করার নির্দেশও দেওয়া হয়েছে। পরবর্তীতে ব্রিগেড সমাবেশ, জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিলের পরিকল্পনা করার কথা বলা হয়েছে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories