Friday, March 6, 2026
33.5 C
Kolkata

বিহারে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বিশাল প্রতিবাদ, ‘ কালো আইন’ বলে আখ্যা নেতাদের

বিহারের আরারিয়ায় শনিবার ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়। মিল্লিয়া কলেজের পাশে এই প্রতিবাদ সভার আয়োজন করে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড। এতে হাজার হাজার মানুষ অংশ নেন, বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ছিলেন পুরনিয়ার এমপি রাজেশ রঞ্জন। সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক সাংসদ সরফরাজ আলম, বিধায়ক শাহনওয়াজ আলম, আবিদুর রহমান এবং কনহাইয়া কুমারসহ বিভিন্ন নেতা।

বক্তারা বলেন, এই আইন মুসলমানদের সাংবিধানিক অধিকার নষ্ট করছে এবং ওয়াকফ সম্পত্তি আদানি-আম্বানির মতো বড়ো কোম্পানির হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে। তাঁরা এই আইনকে ‘কালো আইন’ বলে আখ্যা দেন এবং বলেন, এটি একটি গোটা সম্প্রদায়ের ওপর মানসিক নির্যাতন।

সভা শেষে এক বিশাল মিছিল জিরোমাইল থেকে শুরু হয়ে সুবাস স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে এক প্রতিনিধি দল জেলা শাসকের কাছে তাদের দাবিগুলো চিঠির আকারে লিখে জমা দেয়।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories