Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

মঠবাড়িয়ায় মৌলভী আঃ মোমিন আকনের ৬২ তম মৃত্যু বার্ষিকী পালন

 

জালিস মাহমুদ,
পিরোজপুর প্রতিনিধিঃ

এশিয়া মহাদেশের মুসলিম স্থাপত্যকলার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন বহনকারী ঐতিহাসিক মোমিন মসজিদের প্রতিষ্ঠাতা মৌলভী মোমিন উদ্দীন আকনের ৬২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলাধীন ধানীসাফা শিক্ষা ও গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক এইচ এম জামাল উদ্দীনের সভাপতিত্বে, শিক্ষক ও কবি আব্দুল্লাহ আল মামুনে সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার শিক্ষকসুযোগ্য জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিষ্ট্রট আবু আলী মোঃ সাজ্জাদ হোসাইন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং ধানীসাফা ইউনিয়নের চেয়ায়ম্যান জনাব মোঃ হারুন তালুকদার, সাফা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বাবু বিনয়কৃষ্ণ বল, মিরুখালী স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন খান, সরকারী হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমীন হাওলাদার, সাফা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমীন খান,বাশঁবুনিয়া রাশেদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃআব্দুল হামিদ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সফর সঙ্গী জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগন,গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় জনগণ।

মৌলভী মোমিন উদ্দীনের সুযোগ্য দৌহিত্র, লেখক ও গবেষক মোঃ আবুল কালাম আযাদ মোমিন মসজিদ প্রতিষ্ঠার ইতিহাস ও বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথি বলেন, মোমিন মসজিদটি আমাদের ইতিহাস ও ঐতিহ্যের অংশ । মসজিদটি রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে । পর্যায়ক্রমে মৌলভী মোমিন উদ্দীনের নামে স্থানীয় রাস্তার নাম করণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আলোচনা অনুষ্ঠান শেষে মৌলভী মোমিন উদ্দীনের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories