Friday, March 6, 2026
28.9 C
Kolkata

চূড়ান্ত নাগরিক তালিকায় নাম না থাকার আশঙ্কায় মতুয়ারা!

আজ, শনিবার বাংলার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, তালিকা দুপুর নাগাদ প্রকাশিত হবে। ভোটাররা অনলাইনে এবং অফলাইনে দু’ভাবে নিজের নাম যাচাই করতে পারবেন। খসড়া তালিকায় থাকা প্রায় ৭ লক্ষ ৮ হাজার ভোটারের সঙ্গে নতুনভাবে ফর্ম–৬ ফিলআপ করা ভোটারদের নামও চূড়ান্ত তালিকায় থাকবে। তবে উপযুক্ত নথি না দেওয়ায় যাদের নাম বাদ হয়েছে, তাদের পাশে লেখা থাকবে ‘ডিলিটেড’।খসড়া তালিকায় মোট ভোটারের মধ্যে প্রায় ১ কোটি ৫১ লক্ষ জনকে ‘আনম্যাপড’ বা ‘লজিকাল ডিসক্রিপেন্সি’ হিসেবে শুনানির জন্য ডাকা হয়েছিল। এদের মধ্যে প্রায় ৬০ লক্ষ ভোটারের ভাগ্য এখন বিচারকের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। চূড়ান্ত তালিকায় এদের নামের পাশে লেখা থাকবে ‘আন্ডার অ্যাডজুিকেশন’। বাকিদের মধ্যে যারা উপযুক্ত নথি দিয়েছিলেন, তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হবে, বাকিদের নাম বাদ যাবে।বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমানের মতুয়া অধ্যুষিত এলাকায় এই তালিকা প্রকাশে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বনগাঁর মতুয়া গড়ে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি চাপ দেখা দিয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, বনগাঁয় ২ লক্ষের বেশি মানুষ শুনানির নোটিস পেয়েছিলেন, যার মধ্যে মতুয়াদের সংখ্যা ১ লক্ষ ২০ হাজার। কিন্তু শুধু ৬০ হাজারের বেশি মানুষই শুনানিতে অংশ নিয়েছেন। ফলে বনগাঁর চারটি বিধানসভা কেন্দ্রেই প্রায় ৮৫ শতাংশ মতুয়া ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে।ভোটাররা নিজেদের নাম এবং এপিক নম্বর দিয়ে ওয়েবসাইটে তালিকা যাচাই করতে পারবেন। পাশাপাশি বুথ লেভেল অফিসার, জেলাশাসক, এসডিও ও বিডিও অফিসেও তালিকা পাওয়া যাবে। যারা ‘ডিলিটেড’ দেখবেন, তারা শুনানিতে অংশ নিয়ে উপযুক্ত নথি দিয়ে ৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন করতে পারবেন। ‘ডিসপিউটেড’ ভোটারদের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জুডিশিয়াল অফিসার।মতুয়া সম্প্রদায়ের অনেকেই এই তালিকা নিয়ে উদ্বিগ্ন। তারা বেনাগরিক হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। বনগাঁর ঠাকুরবাড়িতে মমতাবালা ঠাকুরের কাছে এই বিষয় নিয়ে তারা কথা বলে গেছেন বলেও জানা গিয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে এ এলাকায় উত্তেজনা ও নিরাপত্তা বিষয়ক নজরদারি জোরদার করা হয়েছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories