Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

সরকারি বিধিনিষেধ মেনেই ঈদ উল আযহা উৎযাপন করুন: পীরজাদা তামিম সিদ্দিকী

বাদশা সেখ, ফুরফুরা শরীফ:  বিশ্বের মুসলমানদের সবচেয়ে বড় আত্মত্যাগের দিন ঈদুল আযহার দিন। করোনা কালে ঈদুল আযহা উৎসব কিভাবে পালন হবে সে বিষয়ে দাদা হুজুরের দ্বিতীয় বাড়ি সীতাপুর দরবার শরীফে অবস্থিত আল ফারাহ মিশনের সাধারণ সম্পাদক তথা ফুরফুরা শরীফের পীরজাদা মাওঃ মোঃ তামিম উদ্দিন সিদ্দিকী এক বিবৃতিতে বলেন।

গত বছরেও করোনা মহামারীতে কেটেছে পবিত্র ঈদুল আযহা। পরিপূর্ণ লকডাউন থাকাকালীন ঈদগাহ ময়দানে জমায়েত করে উদযাপিত হয়নি পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাজ।

এবছরে করোনা ভাইরাসের প্রকোপ কম থাকায় আংশিক লকডাউন ও বিধি নিষেধ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য জুড়ে বিধিনিষেধের কারণে বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক উৎসব থেকে শুরু করে বিবাহ- শেষকৃত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান জমায়েত করে হচ্ছে না। সেই দিকে নজর রেখে বঙ্গীয় মুসলিম উম্মাহর কাছে আমার অনুরোধ, সরকারের নির্দেশকে মান্যতা দিয়ে আসন্ন পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠান উদযাপিত করুন। বিশেষ করে মসজিদের ইমামের কাছে আমার অনুরোধ আপনারা নিজ দায়িত্বে নিজ এলাকার মানুষদের সচেতন করুন। প্রয়োজনে নিকটবর্তী থানার ভারপ্রাপ্ত আধিকারিক দের সাথে যোগাযোগ করুন। সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদুল আযহার নামাজ আদায় করুন। নিজ আয়ত্তের মধ্যে পশু কোরবানি করুন এবং উচ্ছিষ্ট বস্তুগুলি মাটিতে পুঁতে দিন। পরে সেই স্থানে ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিন। পরিস্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। ঈদুল আযহা উৎসব পালনের মধ্যে দিয়ে জন মানসে ঐক্য-একতা-শান্তি-সম্প্রীতির বার্তা ফুটিয়ে তুলুন। মনে রাখতে হবে আমার উৎসব পালনে অপর কোনো ব্যক্তি বা গোষ্ঠী কষ্ট না পায়। এটা ইসলাম ধর্মে কঠোর ভাবে নিষেধ আছে। ধর্মাবলম্বী মুসলমান ভাইদের কাছে আমার অনুরোধ, পবিত্র ঈদুল আযহার নামাজের পর বিশ্ব শান্তি ও করোনা মহামারি থেকে মুক্তি চেয়ে আল্লাহ তায়ালার কাছে দোয়া ও প্রার্থনা করুন।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories