Saturday, September 5, 2026
30 C
Kolkata

মৃত সাংবাদিক ড্যানিশ সিদ্দিকীর নামে চালু হল স্কলারশিপ,দেওয়া হবে বার্ষিক ৫০,০০০ টাকা

নিউজ ডেস্ক : আমেরিকার পুলিৎজার পুরস্কার বিজেতা রয়টার্সের বিশ্বখ্যাত ভারতীয় সংবাদিক ড্যানিশ সিদ্দিকির নামে এবার স্কলারশিপ চালু করল আঘাজ ফাউন্ডেশন। স্কলারশিপের নাম ড্যানিশ সিদ্দিকী মেমোরিয়াল স্কলারশিপ। সাংবাদিকতা নিয়ে কোনো প্রসিদ্ধ ভারতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশুনারত যেকোনো ছাত্রছাত্রী এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই উদ্যোগের জন্য নেট মাধ্যমে প্রশংসায় ভাসছে আঘাজ ফাউন্ডেশন।

 

নিরপেক্ষ এবং চরম মূল্যবোধ সম্পন্ন সাংবাদিকতার সর্বোচ্চ মূল্য পরিশোধকারী এই চিত্র সাংবাদিকের নামে চালু হতে যাওয়া এই স্কলারশিপের প্রাপকরা বার্ষিক ৫০,০০০ টাকা পাবেন আঘাজ ফাউন্ডেশনের তরফ থেকে।

 

ইমেলের মাধ্যমে এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। ইচ্ছুক ব্যক্তিদের aaghaz. foundation@gmail.com ঠিকানায় ইমেল পাঠাতে হবে। Subject হিসেবে Danish Siddiqui উল্লেখ করতে হবে। ইমেলে ২০০ শব্দের মধ্যে নিজের পরিচয় এবং কেন প্রার্থীকে এই স্কলারশিপ দেওয়া উচিত তা বিস্তারিত নিজের ভাষায় বর্ণনা করতে হবে।

 

উল্লেখ্য, কিছুদিন আগে আফগানিস্থানের কান্দাহারে তালিবান এবং আফগান সেনার মধ্যে যুদ্ধের সময় অজ্ঞাত শক্তির আঘাতে মৃত্যু বরন করেন রয়টার্সের প্রসিদ্ধ এই সাংবাদিক ড্যানিশ সিদ্দিকী। তালিবানকে তার মৃত্যুর জন্য পশ্চিমা বিশ্বের তরফ থেকে দায়ী করা হলেও তালিবান তা অস্বীকার করে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে রাষ্ট্রসঙ্ঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ বহু দেশ এবং মানবাধিকার সংস্থা। তবে মোদি সরকার তার মৃত্যুতে কোনো শোক প্রকাশ করেনি। কারণ হিসেবে অনেকে দেখছেন তার মোদি সরকারের পোষ্য সাংবাদিকদের মতো বিজেপি সরকারের জয়গান না করে করোনা সামলাতে মোদি সরকারের ব্যর্থতা, CAA নিয়ে মোদি সরকারের বৈষম্য সহ বিভিন্ন ব্যাপারে নিরপেক্ষ মূল্যবোধ ভিত্তিক সাংবাদিকতাকে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories