Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

মেয়র পদে হাবিবুর রহমান মালেকের সমর্থনে পিরোজপুরের এমপিওভুক্ত শিক্ষকদের মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান

জালিস মাহমুদ,

 পিরোজপুর জেলা প্রতিনিধি

আসন্ন পৌরসভা নির্বাচনে পিরোজপুর সদর পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র,জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মালেকের সমর্থনে পিরোজপুর সদর উপজেলার সর্বস্তরের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদ ( স্বাশিপ), পিরোজপুর জেলা শাখার সম্মানিত সভাপতি ও হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আলমগীর হোসেন শেখ এর সার্বিক তত্বাবধানে আজ বুধবার (২৫ নভেম্বর) পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব কাজী মুজিবুর রহমানের সভাপতিত্বে ও হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মুনিরা আক্তার এনি এর সঞ্চালনায় পিরোজপুর পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ তার সমর্থনে বক্তব্য রাখেন।

বক্তরা বলেন,আলহাজ্ব জনাব মোঃ হাবিবুর রহমান মালেক পিরোজপুরের গণমানুষের নেতা ও শিক্ষানুরাগী ব্যক্তি। তিনি সাধারণ মানুষের জন্য সর্বদা কাজ করে যাচ্ছেন।তিনি শিক্ষকমহলে সর্বজন শ্রদ্বেয় ব্যক্তিত্ব ।তিনি শিক্ষার উন্নয়নে এই জনপদের শিক্ষার্থীদের জন্য নিজস্ব তহবিল থেকে অর্থ খরচ করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে পিরোজপুর সাধারণ মানুষ তাকে সবসময় কাছে পায়।
এসময় শিক্ষকরা জনাব মোঃ হাবিবুর রহমান মালেকের বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর আলোকপাত করেন। তারা আরো বলেন,আলহাজ্ব জনাব মোঃ হাবিবুর রহমান মালেক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অস্বচ্ছল শিক্ষার্থীদের বই,খাতা ও নগদ অর্থ দিয়ে সহায়তা করে যাচ্ছেন। যেকোনো বিপদে অত্র জনপদের মানুষ তাকে কাছে পায়। মানুষের সুখে দুখে এই মানুষটি বটবৃক্ষের ছায়া দিয়ে সবাইকে আপন করে নিয়েছেন। আগামী পৌরসভা নির্বাচনে জনগণ যাতে পুনরায় মালেক ভাইকে নির্বাচিত করে সে জন্য শিক্ষক কর্মচারীরা কাধে কাধ মিলিয়ে কাজ করে যাবেন বলে তারা এই প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে মাওলানা ইলিয়াসুর রহমানের পরিচালনায় আলহাজ্ব জনাব মোঃ হাবিবুর রহমান মালেকের শারীরিক সুস্থতার জন্য দোয়া করা হয়।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories