Friday, March 6, 2026
28.9 C
Kolkata

মুসলিম BLO-দের হেনস্থার অভিযোগে, হাইকোর্টে দ্বারস্থ গ্রামবাসীরা

মিরাট জেলার আমিনাবাদ বাধা গ্রামে SIR কে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ওই গ্রামের এক সহকারী শিক্ষক, যিনি BLO হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তাকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। অভিযোগ উঠেছে, বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির সময় তিনি নিয়ম মেনে কাজ করেননি এবং ভোটার তালিকা তৈরির প্রক্রিয়ায় অনিয়ম করেছেন।

জেলা ম্যাজিস্ট্রেট ড. ভি কে সিং এক নির্দেশে জানান, তদন্তে কিছু গাফিলতির প্রমাণ মিলেছে। তার ভিত্তিতেই মুহাম্মদ জাফর আলিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু বিএলও পদ নয়, তার শিক্ষকতার কাজ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। তবে গ্রামের অনেক বাসিন্দা এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, জাফর আলি একা নন, এই প্রক্রিয়ায় আরও একজন বিএলও সবিতা মালিকও যুক্ত ছিলেন। গ্রামবাসীদের অভিযোগ, ভোটার যাচাইকরণ ফর্ম বিলি ও জমা নেওয়ার সময় বেশ কিছু অসঙ্গতি দেখা গিয়েছিল। অথচ তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় সাংবাদিক জাকির আলি ত্যাগী জানান, বিষয়টি তিনি সামাজিক মাধ্যমে তোলার পর প্রশাসন কঠোর পদক্ষেপের কথা বলেছিল। কিন্তু শেষ পর্যন্ত শুধু একজনকেই শাস্তি দেওয়া হয়েছে। তার প্রশ্ন, যদি প্রকৃতপক্ষে নিয়ম ভঙ্গ হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? গ্রামের মানুষ এখন আইনি পথে হাঁটার কথা ভাবছেন। তাঁদের বক্তব্য, পুরো বিষয়টি নিরপেক্ষভাবে খতিয়ে দেখা দরকার। অন্যদিকে জেলা প্রশাসন জানিয়েছে, অভ্যন্তরীণ পর্যালোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাকি অভিযোগ নিয়ে এখনও স্পষ্ট করে কিছু বলা হয়নি।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories