Saturday, September 5, 2026
30 C
Kolkata

উত্তরপ্রদেশে মুসলিম পরিবারকে বাড়ি বিক্রি করায় পথে নেমে বিক্ষোভ হিন্দুত্ববাদীদের

উত্তরপ্রদেশের মিরাটে বাড়ি বিক্রি নিয়ে তৈরি হয়েছে বড়সড় উত্তেজনা। অভিযোগ উঠেছে, একটি মুসলিম পরিবারের কাছে বাড়ি বিক্রি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন। তাদের প্রশ্ন “মুসলিমদের কাছে বাড়ি বিক্রি করা হল কেন?” ঘটনাটি ঘটে মিরাটের থাপার নগর এলাকার। জানা গেছে, এলাকার বাসিন্দা নরেশ কালরা নিজের বাড়িটি বিক্রি করেন মুসলিম ব্যবসায়ী সাঈদ আহমেদের কাছে। বাড়িটি কেনার আগ্রহ দেখিয়েছিলেন স্থানীয় শিখ সম্প্রদায়ের কিছু সদস্যও। তবে সাঈদ বেশি দাম দেওয়ায় নরেশ শেষ পর্যন্ত তার কাছেই বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নেন।

এই খবর প্রকাশ্যে আসতেই শুক্রবার কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা সদরবাজার থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা বাড়ি বিক্রি বাতিলের দাবি তোলে এবং থানার সামনে হনুমান চালিসা পাঠ করে প্রতিবাদ জানায়।
এই পরিস্থিতিতে পুলিশ সাঈদ আহমেদকে থানায় আসার জন্য ফোন করতে থাকে। পরিবারের অভিযোগ, এই পরিস্থিতির চাপে সাঈদ মানসিকভাবে ভেঙে পড়েন। শুক্রবার থানার উদ্দেশে বেরোনোর সময় রাস্তায়ই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারান। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার স্ত্রী আফসানা জানান, শেষ কয়েক দিন ধরে পুলিশ ও প্রতিবাদকারীদের চাপের কারণে তিনি চরম দুশ্চিন্তায় ছিলেন।

এদিকে হিন্দুত্ববাদী সংগঠনগুলির এই বাড়ি বিক্রির ঘটনাকে কেন্দ্র করে মুসলিম পরিবারটির ওপর ‘ভূমি জিহাদ’-এর অভিযোগ করে । তাদের বক্তব্য, মুসলিম কৌশল করে হিন্দু অধ্যুষিত এলাকায় বাড়ি কিনে জনসংখ্যার ভারসাম্য বদলে দিতে চাইছে। তবে অনেকেই মনে করছেন, এই অভিযোগের কোনও সঠিক ভিত্তি নেই এবং অযথা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories