Saturday, September 5, 2026
30 C
Kolkata

চাপের মুখে সময়সীমা বদলাল নির্বাচন কমিশন: খসড়া তালিকা ১৬ ডিসেম্বর, চূড়ান্ত ভোটার রোল ১৪ ফেব্রুয়ারি

এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে রাজ্যে যখন উত্তেজনা বাড়ছে, ঠিক তখনই সময়সীমা বাড়ানোর ঘোষণা করল নির্বাচন কমিশন। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসআইআরের গণনা (ইনিউমারেশন) পর্ব ৪ ডিসেম্বর নয়, চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশের তারিখও পিছিয়ে ১৬ ডিসেম্বর করা হয়েছে। নতুন ভোটার বা যাদের নাম খসড়ায় না থাকবে, তারা ১৬ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি। এই নিয়ম পশ্চিমবঙ্গসহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রযোজ্য থাকবে।

এদিকে ৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে শুনানি হবে। প্রধান বিচারপতি সূর্য কান্ত ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছিলেন, প্রয়োজনে খসড়া তালিকার প্রকাশ পিছিয়ে দিতে হতে পারে। রাজনৈতিক মহলের মতে, আদালতে বিপাকে পড়ার আশঙ্কায় কমিশন আগেভাগেই সময় বাড়িয়ে দিল। কমিশনের দাবি, মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত ভোটারের তথ্য বুথ পর্যায়ে যাচাই করার জন্যই সময় বাড়ানো হয়েছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories