Saturday, September 5, 2026
30 C
Kolkata

ভোটার তালিকায় নামের পাশে ‘বিচারাধীন’, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকের

জেলায় জেলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে আজ । শনিবার দুপুরের পর অনলাইনেও তালিকা দেখার কথা জানিয়েছে প্রশাসন। এরই মধ্যে বাঁকুড়া শহরে তালিকা প্রকাশ ঘিরে উদ্বেগে পড়লেন অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক মহম্মদ সেলিম।

বাঁকুড়া বিধানসভার ১৩৫ নম্বর বুথের ভোটার সেলিমের বাড়ি শহরের ইদগাহ মহল্লায়। শনিবার শহরের বঙ্গ বিদ্যালয় ও পুরসভার ১ নম্বর ওয়ার্ডে চূড়ান্ত তালিকা টাঙানো হয়। বহু ভোটারের সঙ্গে তিনিও সেখানে গিয়ে তালিকা খতিয়ে দেখেন। কিন্তু তাঁর নামের পাশে ‘বিচারাধীন’ উল্লেখ থাকায় উদ্বেগ বাড়ে।

মহম্মদ সেলিমের দাবি, নামের বানানে সামান্য ত্রুটির জেরে তাঁকে শুনানিতে ডাকা হয়েছিল। সে সময়ে তিনি পেনশনভোগী হিসেবে নিজের নথি ও আদালতে হলফনামা জমা দেন। তাঁর প্রশ্ন, প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার পরেও কেন তাঁর নাম এখনও বিচারাধীন তালিকায় রয়ে গেল।

এ প্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল আগেই জানিয়েছেন, যাঁদের নামের পাশে বিচারাধীন উল্লেখ রয়েছে, তাঁদের নথিপত্র যাচাই চলছে। যাচাই প্রক্রিয়া শেষ হলে পরবর্তী সম্পূরক তালিকা প্রকাশ করা হবে।

তবে সেলিম স্পষ্ট জানিয়েছেন, পরবর্তী তালিকাতেও যদি তাঁর নাম স্বাভাবিকভাবে অন্তর্ভুক্ত না হয়, তা হলে তিনি আইনি পদক্ষেপ করবেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories