Saturday, September 5, 2026
28 C
Kolkata

এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ, জেলায় জেলায় বুথে পৌঁছল হার্ড কপি

এসআইআর প্রক্রিয়ার চূড়ান্ত ভোটার তালিকা ২৮ ফেব্রুয়ারি শনিবার অফলাইনে প্রকাশিত হল। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ডিএম ও বিডিও অফিসে তালিকার হার্ড কপি পৌঁছে গিয়েছে। ব্লক স্তরে বিএলওদের হাতে তালিকা তুলে দেওয়ার কাজও সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন বুথে তালিকা ঝুলিয়ে দেওয়া শুরু হয়েছে। ফলে ভোটাররা বুথে গিয়ে নিজেদের নাম যাচাই করতে পারবেন।

অনলাইনেও তালিকা প্রকাশের কথা থাকলেও, দুপুর পর্যন্ত তা প্রকাশিত হয়নি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, অচিরেই নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে তালিকা দেখা যাবে।

তালিকা প্রকাশ্যে আসতেই একাধিক জেলায় নাম বাদ পড়া নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কোথাও তালিকায় উল্লেখযোগ্য পরিবর্তন না থাকলেও, কোথাও আবার নাম বাদ যাওয়ার অভিযোগ উঠেছে।

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-এর চড়কেন্দ্রমারি এলাকার এক বিএলও জানান, তাঁর বুথে ৯৫৩ জন ভোটার রয়েছেন এবং খসড়া তালিকার সঙ্গে চূড়ান্ত তালিকায় কোনও পার্থক্য নেই। তবে ২১৯ নম্বর বুথে কয়েকটি নাম বাদ গিয়েছে বলে দাবি সংশ্লিষ্ট বিএলও-র। একইসঙ্গে এক ব্লকের এক কর্মীর অভিযোগ, তাঁর নিজের নামই মীমাংসিত তালিকায় নেই; তা বিচারাধীন হিসেবে অমীমাংসিত তালিকায় রাখা হয়েছে।

বাঁকুড়া জেলায় প্রশাসনিক সূত্রে খবর, চূড়ান্ত তালিকায় প্রায় ৩৩০০ জনের নাম বাদ পড়েছে। ৭০ নম্বর বুথে তিন জনের নাম বাদ গিয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি প্রায় ৩৯ হাজার নাম অমীমাংসিত তালিকায় রয়েছে।

ঠাকুরনগর এলাকায় সবচেয়ে বেশি নাম আনম্যাপড হয়েছিল বলে জানা গিয়েছে। চূড়ান্ত তালিকায় প্রায় ৩০ হাজার নাম বাদ গিয়েছে বলে প্রশাসনিক সূত্রের দাবি।

কমিশন সূত্রে খবর, উত্তর কলকাতা এলাকায় এখনও পর্যন্ত প্রায় ১৭ হাজার নাম বাদ গিয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাঁদের নাম বাদ গিয়েছে বা অমীমাংসিত তালিকায় রয়েছে, তাঁরা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে পারবেন।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories