Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

কাল ভোররাতে শেষ আটের লড়াই, ইকুয়েডরের গতি নিয়ে চিন্তিত মেসিরা

মেসির কেরিয়ারের ২০১৪ বিশ্বকাপ, ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে হারের ধাক্কা এখনও কাটেনি।ফুটবলপ্রেমীরা এখনও অপেক্ষা করে বসে থাকে মেসির হাতে কবে একটা দেশের জার্সিতে ট্রফি উঠবে। সেই খরা কাটাতে ফের কোপা জয়ের লক্ষে রবিবার ভোরে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ ইকুয়েডর।

মেসির একমাত্র লক্ষ্য এই মুহূর্তে দেশকে চ্যাম্পিয়ন করা। এ বার গ্রুপ পর্বে তিনটি গোল করেছেন তিনি। কোচ লিওনেল স্কালোনি বলেছেন, “এই পর্বে সমস্ত দলই সমান বিপজ্জনক। ইকুয়েডর দলটা গতিশীল, তারই সঙ্গে ওরা একটু শরীরী ফুটবলে বিশ্বাস করে। ফলে আমাদের সতর্ক থেকে যত তাড়াতাড়ি সম্ভব গোল তুলে নিতে হবে।”

এ দিকে, লিওনেল মেসির বিশাল ম্যুরাল (দেওয়াল চিত্র) নতুন ভাবে বর্ণময় করে বার্তা দেওয়া হয়েছে— ‘তিনি অন্য কোনও নক্ষত্রপুঞ্জ থেকে এসেছেন। একই সঙ্গে তাঁর উত্থান আবার আমাদেরই পাড়া থেকে।’ রোসারিয়োর লা বাজ়াদায় তাঁর ছোটবেলার স্কুলের ঠিক সামনে। এই রোসারিয়োতেই ৩৪ বছর আগে এই কিংবদন্তি ফুটবলার জন্মগ্রহণ করেন। মেসির প্রথম স্কুলের সামনে তৈরি করা এই ম্যুরালের উচ্চতা? একটা চারতলা ফ্ল্যাট বাড়ির সমান! ম্যুরাল বা শিল্পকর্মটি দৈর্ঘ্যে ১৪ মিটার। প্রস্থে ৮ মিটার। ছবিতে দেখা যাচ্ছে, এক গাল দাড়ি নিয়ে খালি গায়ে সামনের দিকে তাকিয়ে আছেন স্বপ্নের নায়ক। মাঝখানে রয়েছে ছোট্টো মেসিও। সেটা তাঁর বল জাগলিং করার দৃশ্য। এবং ছবিতে রয়েছে দু’টি বুট। একটা সোনালি। অন্যটি কালো। একটির রঙ সোনালি করা হয়েছে তাঁর ছ’বার ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হয়ে সোনার বুট পাওয়ার কথা মনে রেখে। আর কালো রঙ তাঁর শৈশবকে মনে করাতে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories