Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা! তদন্তে প্রশাসন

সুরজিৎ দাস, নদীয়া, এনবিটিভি: পুরুলিয়া জেলার এক বাসিন্দার অ্যাকাউন্ট থেকে রহস্যজনকভাবে উধাও লক্ষাধিক টাকা। ঘটনার তদন্তে নেমে পুলিশ খোঁজ পেল নদীয়ার নবদ্বীপ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা একজন নার্সিং ট্রেনিং শিক্ষকের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার বাসিন্দা এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে সম্প্রতি ১০ লক্ষ টাকা উধাও হয়ে যায়। এরপর ওই ব্যক্তি পুরুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুরুলিয়া থানার পুলিশ। তদন্তে নেমে পুরুলিয়া থানার পুলিশ খোঁজ পান নদীয়া নবদ্বীপ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোবিন্দ চন্দ্র পালের।

নবদ্বীপের ওই বাসিন্দা পেশায় নার্সিং ট্রেনিং সেন্টারের শিক্ষক। কোনো ভাবে ওই পুরুলিয়ার বাসিন্দার অ্যাকাউন্টের টাকা গোবিন্দ বাবুর অ্যাকাউন্টে আছে। কিভাবে ওই ব্যক্তির অ্যাকাউন্টে টাকা এল জানতে গোবিন্দ বাবুর বাড়িতে হানা দেয় পুলিশ। পুলিশ এসে জানতে পারেন কর্ম সূত্রে গোবিন্দ বাবু এখন সোদপুরে আছেন। পুলিশ বিষয়টি জানিয়ে তাঁর মায়ের হাতে নোটিশ দিয়ে আগামী ৭ দিনের মধ্যে দেখা করতে বলেন থানায়।

মূলত কি কারনে গোবিন্দ বাবুর অ্যাকাউন্টে ওই টাকা পৌঁছেছে বা গোবিন্দ পাল এই ঘটনার সাথে যুক্ত আছে কিনা তার তদন্ত শুরু করেছে পুরুলিয়া থানার পুলিশ।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories