Friday, March 6, 2026
22.2 C
Kolkata

বাংলার জনগণ ফ্যাসিবাদকে পরাজিত করেছে, এবার পালা নেতাদের :পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া

পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি ডঃ মো মিনারুল সেখ তার এক বিবৃবিতে বলেন যে “ফ্যাসিবাদী বিজেপিকে বাংলার জনগণ পরাজিত করেছে, যেটা ভারতের অন্যান্য রাজ্যের জন্য অনুপ্রেরণার উৎস প্রমাণিত হবে। জনগণ তাদের দায়িত্ব পালন করেছে, এবার দায়িত্ব পালন করার পালা হল রাজনৈতিক নেতাদের যে, তাঁরাও প্ৰমাণ করবেন যে, তারাও ফ্যাসিবাদী আদর্শকে ঘৃণা করে। আর এটা তাদেরকে করতে হবে আগামী বিধানসভা নির্বাচনে।

তিনি আরও বলেন, এটা নেতাদেরকেই করতে হবে, কারণ পশ্চিমবঙ্গে বিজেপি তুলনামূলক ভাবে হারলেও আগামী দিনে রাজ্যের শাসন ক্ষমতা দখল করার রাজ পথ তৈরী করতে সফল হয়েছে, কারন ২০১৬ সালে তারা মাত্র ৩টি আসনে জয়ী হয়েছিল কিন্তু ২০২১ সালে তারা ৭৭টি আসনে শুধুমাত্র জয়ী হয়েছে তা নয়, আরও অনেক আসনে দ্বিতীয় স্থান দখল করেছে। এখান থেকে স্পষ্ট হচ্ছে যে, ২০১৬ থেকে ২০২১ যেভাবে তারা দ্বিতীয় স্থানকে জয়ের জামা পরিয়েছে, সেইভাবে যদি আগামী নির্বাচনে করতে পারে তাহলে আগামীতে পশ্চিমবঙ্গে তারাই ফ্যাসিবাদী তান্ডব চালাবে শাসনের নামে।

তার আরও বক্তব্য, পশ্চিমবঙ্গের ভবিষ্যতের আকাশে এই যে কালো মেঘের কবল থেকে বাঁচার জন্য জনগণ প্রস্তুত আছে, রাজনৈতিক নেতারা প্রস্তুত থাকলেই আগামীতে বিজেপি কেরালার স্বাদ আস্বাদন করতে বাধ্য হবে। এই ক্ষেত্রে নেতাদেরকেই প্রমাণ করতে হবে যে, তাঁরা জনগণকে ভালোবাসেন, ফ্যাসিবাদকে নয়। ২০২১ সালে জনগণের দায়িত্ব পালনে দেশ যেভাবে আনন্দিত আগামীতে নেতাদের দায়িত্বপালনে দেশ ও জনগণ আনন্দিত হওয়ার জন্য অপেক্ষা করছে। নেতাদের দায়িত্ব পালন করতে হলে জনগণের সঙ্গে কৃত অঙ্গীকার পূরণ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব, নিরাপত্তা ইত্যাদি ক্ষেত্রে জনগণকে সন্তুষ্ট করলেই জনগণ বিজেপিকে আগামী ছুড়ে ফেলে দিবে। তাদের সাম্প্রদায়িক আদর্শ পরাজিত হবে”।

তিনি আরো বলেন যে, “গণতান্ত্রিক দেশে জনগণ যদি সচেতন থাকে তাহলে জনগণের সাথেই দেশের ক্ষমতা থাকবে, যেমন দেখা গেল যে, অনেক বড় মাপের নেতা দলবদল করে অপমানজনক পরাজয়ের শিকার হয়েছেন। এটা জনগণের ক্ষমতার প্ৰমাণ। তাই জনগণের উচিত জাতি ধর্ম বর্ণের উর্দ্ধে উঠে তাদের অবস্থার উন্নতি জন্য ভোটাধিকার ব্যবহার করা”।

ভোটের ফলাফল সম্পর্কে তাঁর মন্তব্য করেই থেমে থাকেননি তিনি। সাথে সরকার ও জনগণের নিকট তিনি আবেদন করেন যে, একটি রাজনৈতিক দল হেরেছে ও অন্য একটি রাজনৈতিক জিতেছে কিন্তু করোনা মোকাবেলায় দেশের জয় নিশ্চিত করতে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে এবং এই কাজে সফল হওয়া এখনো বাকি আছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories