Friday, March 6, 2026
32.6 C
Kolkata

কালিয়াচকে নতুন ঢালাইয়ের রাস্তার শিলান্যাস করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন

মালদা: অবশেষে এলাকাবাসীদের দীর্ঘদিনের সেই স্বপ্ন পূরণ হল। কালিয়াচক এক নম্বর ব্লকের আলিনগর ঈদগাহ থেকে নুরনগর পর্যন্ত প্রায় এক কিলোমিটার ঢালাই রাস্তার শুভ শিলান্যাস করা হল বুধবার।

এদিন সকালে কোদাল দিয়ে মাটি কেটে,নারকেল ফাটিয়ে এবং ফিতে কেটে এই রাস্তার শুভ শিলান্যাস করেন উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বিডিও সেলিম হাবিব আলী সরদার, মালদা জেলা পরিষদের সদস্য আরিফুর রহমান মিয়া সহ অন্যান্যরা।

এই বিষয়ে কালিয়াচক এক পঞ্চায়েত সমিতির সভাপতি আতিউর রহমান জানান, এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তার। বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ বলা যেতে পারে এই রাস্তা। এলাকাবাসীদের সেই দীর্ঘদিনের স্বপ্ন আজ পূরণ হলো।

অন্যদিকে, এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, দীর্ঘদিনের এই রাস্তার দাবি ছিল গ্রামবাসীদের। গ্রামবাসীদের দীর্ঘদিনের সেই দাবি পূরণ হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories