Friday, March 6, 2026
28.9 C
Kolkata

হিজাব পড়া দুই পড়ুয়াকে অপমান করায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৈঠকে বসলো সংখ্যালঘু কমিশন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হিজাব পরিহিত দুই ছাত্রীকে অপমান করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন। বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান সহ অন্যান্য সদস্যরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তরফে উপাচার্য, রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরাও আলোচনায় অংশ নেন। অভিযোগ অনুযায়ী, ইংরেজি বিভাগের এক পরীক্ষার দিনে হিজাব পরা দুই ছাত্রীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় সমস্যার মুখে পড়তে হয়। ওই দুই ছাত্রী দাবি করেন, হিজাব খোলার জন্য তাঁদের চাপ দেওয়া হয়েছে এবং সেই সময় অপমানজনক আচরণ করা হয়েছে। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন তাঁরা। বিষয়টি সামনে আসতেই ছাত্রছাত্রী মহলে ক্ষোভ ছড়ায় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

সংখ্যালঘু কমিশনের সদস্যরা বৈঠকে ঘটনার বিস্তারিত জানতে চান এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য শোনেন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, কোনও শিক্ষার্থীকে তার ধর্মীয় পরিচয়ের কারণে অপমান করা সম্পূর্ণভাবে অনুচিত এবং অসাংবিধানিক। শিক্ষাঙ্গনে সকলের ধর্মীয় স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। বৈঠকে কমিশন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য স্পষ্ট নির্দেশিকা তৈরি করার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে বা হবে, তা লিখিতভাবে কমিশনকে জানানোর কথাও বলা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে। পরীক্ষার সময় কোনও ছাত্রীর সঙ্গে ইচ্ছাকৃতভাবে বৈষম্যমূলক আচরণ করা হয়নি বলেও তাঁদের দাবি। তবে ছাত্রীদের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়। সংখ্যালঘু কমিশন জানিয়েছে, তারা এই ঘটনার ওপর নজর রাখবে। প্রয়োজন হলে রাজ্য সরকারের কাছে রিপোর্ট পাঠানো হবে। শিক্ষাঙ্গনে সৌহার্দ্য ও সহনশীল পরিবেশ বজায় রাখাই এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories