Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

বিশ্বের ৫০০ জন অতি প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেলেন ড. মিরওয়াইজ উমর ফারুক

কাশ্মীরের ধর্মীয় ও রাজনৈতিক নেতা ড. মিরওয়াইজ উমর ফারুক বিশ্বের ৫০০ জন অতি প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন। জর্ডানের আম্মানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার এই তালিকা প্রকাশ করেছে। সেন্টারের তথ্যানুযায়ী, ড. ফারুক কাশ্মীরের চতুর্দশ মিরওয়াইজ। ১৯৯০ সালে মাত্র ১৭ বছর বয়সে বাবার মৃত্যুর পর তিনি ধর্মীয় নেতৃত্ব গ্রহণ করেন। এরপর মাত্র ২০ বছর বয়সে ‘অল পার্টি হুরিয়ত কনফারেন্স’ প্রতিষ্ঠা করেন এবং চেয়ারম্যান পদে নির্বাচিত হন।

ড. উমর ফারুক কাশ্মীরের মানুষের অধিকার ও শান্তির পক্ষে কাজ করে যাচ্ছেন। ২০১৯ সাল থেকে তিনি গৃহবন্দি থাকা সত্ত্বেও তার প্রভাব ছিল যথেষ্ট। ধর্মীয় নেতৃত্ব, মানবাধিকার রক্ষা এবং শান্তিপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টায় তিনি আজও কাশ্মীরের জনগণের আস্থা অর্জন করেছেন। তাঁর এই আন্তর্জাতিক স্বীকৃতি কাশ্মীরি সমাজে তাঁর প্রভাব ও গ্রহণযোগ্যতাকে আরও একবার প্রমাণ করেছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Topics

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

Related Articles

Popular Categories