Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

গৃহস্থ বাড়িতে দুষ্কৃতী হামলা, বাধা দিতে গিয়ে আক্রান্ত যুবক

সুরজিৎ দাস, নদিয়াঃগৃহস্থ বাড়িতে চুরি করার উদ্দেশ্যে দুষ্কৃতীদের হামলা। টের পেয়ে বাধা দিতে গেলে ছুরির আঘাতে আক্রান্ত গৃহস্থ বাড়ির এক যুবক। ঘটনাটি ঘতেছে, শান্তিপুর ১৭ নম্বর ওয়ার্ডের জলেশ্বর তেলিপাড়া এলাকায়।

ওই এলাকার বাসিন্দা রাজীব পালের অভিযোগ, গতকাল গভীর রাতে চুরি করার উদ্দেশ্যে একদল দুষ্কৃতী চড়াও হয় তার বাড়ি। টের পেয়ে রাজিব পালের ছেলে দুষ্কৃতীদের বাধা দিতে গেলে দুষ্কৃতীরা রাজিব পালের ছেলের পেটে ছুরি মারে। এরপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে রাজিব পালের ছেলে।বাড়ির লোকের চেঁচামেচিতে ভয় পেয়ে যায় ওই দুষ্কৃতীরা। এরপর প্রতিবেশীরা ছুটে আসার আগে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

রাজীব পাল জানান, “তিনি তাঁত বুনে কোন রকমে সংসার চালায়, তার বাড়িতে এমন কিছু নেই চুরি করার মতো। কিন্তু কেন চুরি করার উদ্দেশ্যেই এই দুষ্কৃতী হামলা। যদিও গতকাল রাতের ঘটনায় সোমবার সকালে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে রাজীব পাল। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories