Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

খোদ পুলিশের হাতে নিগৃহীতা রুমার পাশে বিধায়ক নওশাদ সিদ্দিকী

নিজস্ব সংবাদদাতা, এনবিটিভিঃ দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার অন্তর্গত মদনাহার গ্রামে আজ সম্প্রতি পুলিশি নির্যাতনের শিকার রুমা ওঁরাও-এর সঙ্গে সাক্ষাৎ করেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা বিধায়ক মোহাম্মদ নওশাদ সিদ্দিকী।

উল্লেখ্য, আবগারী দপ্তরের আধিকারিকদের হাতে সম্প্রতি রুমা ওঁরাও সহ পাঁচজন ভীষণভাবে নিগৃহীত হন। রুমা ওঁরাওকে পুলিশ মিথ্যা অজুহাতে পেটায়। তিনি স্থানীয় কলেজে গ্রাজুয়েশন প্রথম বর্ষে পাঠরতা। তাঁর আঘাত এতটাই গুরুতর যে সামনে তাঁর প্রথম সেমেস্টারের পরীক্ষাতেও তিনি বসতে পারবেন না। হাসপাতালেও চিকিৎসা করতে গিয়ে তাঁরা জাতিবিদ্বেমূলক কথাবার্তার শিকার হন বলে অভিযোগ।

 জানা গেছে, তাঁদের জমানো প্রায় ১৫ হাজার টাকাও অভিযুক্তরা হাতিয়ে নিয়েছে। পরে ১০ হাজার টাকার বিনিময়ে এই অত্যাচারের ঘটনা ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টা চালায়। কেবলমাত্র একটি এফআইআর করা গেছে থানায়। কিন্তুএখনও অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

 বিধায়ক নওশাদ সিদ্দিকী এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করে তিনি বলেন, “এই রাজ্যে আইনের শাসন বোধহয় আর নেই। ক্রমাগত প্রান্তিক শ্রেণির মানুষ বিশেষত সংখ্যালঘু মুসলমান ও আদিবাসী সম্প্রদায়ের মানুষরা পুলিশি নির্যাতনের শিকার হচ্ছেন।”

তিনি আরও বলেছেন, “আইএসএফ পরিবারটির পাশে আছে ও সমস্তরকম আইনি সহায়তা দেবারও আশ্বাস দেন।”

এদিন প্রতিনিধী দলে উপস্থিত ছিলেন আদিবাসী নেতা, আইএসএফের রাজ্য সহঃ সম্পাদক লক্ষিকান্ত হাঁসদা, মালদা জেলার আইএসএফ রাজ্য নেতৃত্ব আলি কারিমুল্লাহ, আলি কালিমুল্লাহ ও স্থানীয় আইএসএফ নেতৃত্ববর্গ।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories