Saturday, September 5, 2026
28 C
Kolkata

ফাইজারের পর মডার্ণা ভ্যাকসিনের অনুমোদন মিলল আমেরিকায়

আন্তর্জাতিক নিউজ ডেস্ক : ফাইজার ভ্যাকসিনের পর মডার্না ভ্যাকসিনের জরুরী কালীন ভাবে ব্যাবহারের অনুমোদন দিল মার্কিন স্বাস্থ্য মন্ত্রক। পরবর্তী সপ্তাহ থেকে আমেরিকাতে মডার্না ভ্যাকসিন ব্যাবহার শুরু হবে বলে জানানো হয়েছে। ভ্যাকসিনটির ৬০ লাখ ডোজ আগামী সপ্তাহের মধ্যে আমেরিকার বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হবে নির্মাতাদের তরফ থেকে। ফাইজার ভ্যাকসিনের ৩০ লাখ ডোজ ইতোমধ্যে বাজারে এসেছে এবং এই সপ্তাহে আরো ২০ লাখ ডোজ আসবে বলে জানা গিয়েছে।

ডিসেম্বরের মধ্যে দুটো ভ্যাকসিন মিলিয়ে আমেরিকার স্বাস্থ্য কর্মী, প্রবীণ নাগরিক এবং সরকারি কর্মচারীদের দেওয়ার জন্য প্রস্তুত করতে হবে ভ্যাকসিনের ২ কোটি ডোজ। এমনটা বলেছে দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে কাজটি সহজ হবে না বলে মনে করা হচ্ছে কারণ মডার্ণা ভ্যাকসিন তুলনামূলক সাধারণ কোল্ড ফ্রিজে সংরক্ষণ করা গেলেও ফাইজার ভ্যাকসিন -৭০ ডিগ্রি সেলসয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে যা এই ভ্যাকসিনের পরিবহনের জন্য একটি বড়ো অন্তরায়। আবার বিশেষজ্ঞদের মতে, হার্ড ইমিউনিটি অর্জনের জন্য আমেরিকার অন্তত ৭০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দিতে হবে কিন্তু সাম্প্রতিক সময়ে অ্যাসোসিয়েটেড প্রেসের একটি সমীক্ষায় উঠে এসেছে দেশের ৫০ শতাংশ মানুষ ভ্যাকসিন নিতে সম্মত আছে। তাই ভ্যাকসিন নেওয়ার জন্য উৎসাহিত করার চেষ্টা করছে সরকার। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে লাইভ টিভি তে ভ্যাকসিন নিয়ে সবাইকে ভ্যাকসিন নিতে দেখা গিয়েছে।

আমেরিকায় বর্তমানে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩ লাখ ১৫ হাজার পার হয়ে গিয়েছে। আসন্ন ইংরেজি নববর্ষ এবং বড়দিনের উৎসবের কারণে যে করোনা রোগের বিস্তার অতিরিক্ত বৃদ্ধি পাবে তা  ধারণা করা শক্ত নয়। ইতিমধ্যে বিপর্যস্ত স্বাস্থ্য ব্যাবস্থা এই অতিরিক্ত রোগীর চাপ কতটা সহ্য করতে পারবে তা নিয়ে চিন্তায় আছে মার্কিন প্রশাসন

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories