Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

হিন্দু রাষ্ট্র তৈরি করছে মোদী, WEF এ হিন্দুত্ববাদীদের মুখে চপেটাঘাত মার্কিন বিলিয়নিয়ার জর্জ সরোসের

নিউজ ডেস্ক : প্রখ্যাত মার্কিন মানবতা প্রেমী বিলিয়নিয়ার জর্জ সরোস এবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চ থেকে মোদীকে হিন্দু রাষ্ট্র তৈরির জন্য ভর্ৎসনা করলেন। তিনি মোদীর অধীন ভারতকে মুক্ত সমাজের সব থেকে বৃহৎ শত্রু বলে মন্তব্য করেন। তিনি বলেন, “সর্ববৃহৎ এবং উদ্বেগজনক বাধা এসেছে ভারত থেকে যেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নরেন্দ্র মোদী হিন্দু জাতীয়তাবাদী রাষ্ট্র কায়েম করেছেন মুসলিম অধ্যুষিত স্বশাসিত প্রদেশ কাশ্মীরের ওপর অবরোধ আরোপ করে এবং কোটি কোটি মুসলিমের নাগরিকত্ব ধরনের হুমকি প্রদান করে।”

তিনি আরো বলেন, বর্তমান বিশ্বে চলমান সভ্যতা টিকিয়ে রাখতে মুক্ত সমাজ গঠন এবং জলবায়ু পরিবর্তনের মতো একই সঙ্গে দুটি সমস্যার সম্মুখীন।

মোদিকে সরাসরি আক্রমণ করে আন্তর্জাতিক সহযোগিতার পথিকৃৎ এই বিলিয়নিয়ার বলেন, যেসব নেতা রাজনৈতিক স্বার্থে সব কিছুকে ব্যবহার করে তারা জনগণের প্রত্যাশা পূরণ করে না। তিনি ওই মঞ্চ থেকে বিশ্বব্যাপী শিক্ষা এবং গবেষণাকাজের উন্নতির জন্য এক বিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন।

হাজার বছর ধরে ধর্মনিরপেক্ষ সভ্যতা, সংস্কৃতি এবং ঐতিহ্যের ধারক এবং বাহক ভারতবর্ষে বর্তমান ক্ষমতাসীন নরেন্দ্র মোদির দল বিজেপির মতাদর্শগত লক্ষ্য ভারতে হিন্দু রাষ্ট্র কায়েম করা যা ভারতের সংবিধানের সমস্ত মৌলিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী। তাই বিজেপি নেতারা মুখে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার বাণী প্রচার করলেও বিরোধীরা তাদের দ্বিচারী বলে কটাক্ষ করে। এবার ভারতের অভ্যন্তর থেকে নয়, আন্তর্জাতিক স্তরে থেকেই মোদিকে কটাক্ষের শিকার হতে হল হিন্দুরাষ্ট্র তৈরীর প্রচেষ্টার জন্য। স্বনামধন্য মার্কিন মানবতা প্রেমিক বিলিয়নিয়ার জর্জ সরস সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বক্তৃতাকালে ভারতে হিন্দু রাষ্ট্র কায়েমের চেষ্টার জন্য মোদীর তীব্র সমালোচনা করেন।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories