Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

কাতারি আমিরকে স্বাগত জানাতে এয়ারপোর্টে সালমান, সখ্যতার পেছনে কি ইসরাইল কাতার চুক্তি করানো? ধন্দে মুসলিম বিশ্ব

সাইফুল্লা লস্কর, নিউজ ডেস্ক : ৪১ তম গার্লস কপোরেশন কাউন্সিল বা জিসিসির বৈঠকে যোগদান করতে সৌদি আরব পৌঁছেছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল সানি। এবছর বাসীকে সম্মেলনটি সৌদি আরবের উত্তর-পশ্চিম শহর অনুষ্ঠিত হতে চলেছে। সেই বৈঠকে যোগদান এর জন্যই কাতারি আমিরের সৌদি আগমন। তবে উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণ বিষয় হলো কাতারি আমির কে স্বাগত জানানোর জন্য আলুলা আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির ছিলেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এটি আরব বিশ্বে এক বড় কূটনৈতিক পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করছেন বহু আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ। দুই রাষ্ট্রের প্রধান একে অপরকে আলিঙ্গন করেন বিমানবন্দরেই। তবে মুসলিম বিশ্বের বহু বিশেষজ্ঞ বলছেন এর পিছনে কি সৌদি আরবের ইজরায়েল এবং কাতারের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চুক্তি সম্পাদনের লক্ষ্য?

উল্লেখ্য ২০১৭ সালে ইসরাইলের বিরুদ্ধে সৌদি আরবের ঘোষিত সন্ত্রাসবাদী সংগঠন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামাসকে আর্থিক সহযোগিতা, মিশরের মুসলিম মুসলিম ব্রাদারহুডকে সমর্থন এবং ইরানের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির অভিযোগের বিরুদ্ধে আর্থিক, সামরিক এবং কূটনৈতিক অবরোধ আরোপ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। তবে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আল সাবা জানিয়েছেন, কাতারের জন্য জল স্থল এবং আকাশসীমার অবরোধ তুলে দেওয়ার জন্য সৌদি আরব এবং কাতারের মধ্যে আলোচনায় মধ্যস্থতার করছে কুয়েত। এ বিষয়ে খুব শীঘ্রই তাৎপর্যপূর্ণ অগ্রগতি হবে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।

সাম্প্রতিক সময়ে সৌদি আরব গোপনে মরক্কো, সুদান, বাহারাইনের মত মুসলিম বিশ্বের দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে মধ্যস্থতার ভূমিকা পালন করেছে বলে মনে করেন অনেকে। তবে এক্ষেত্রে সৌদি আরবের প্রকৃত উদ্দেশ্য কি সেটা সময়ই বলবে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories