ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ জানিয়েছেন, জসপ্রীত বুমরাহ মাঝেমধ্যে চোট পেয়ে দল থেকে ছিটকে গেলেও আবার দলে ফিরতে পারেন। কিন্তু সেই সুযোগ মহম্মদ শামি কেন পাচ্ছেন না? এ প্রশ্ন এখন জোরালো হচ্ছে। কাইফ বলেন, শামি বর্তমানে অনেকটাই ফিট এবং রঞ্জি ট্রফিতে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করছেন। তাঁর মতে, এই ধরনের ফর্ম থাকা সত্ত্বেও শামিকে টেস্ট দলে না নেওয়া দুঃখজনক।
কাইফ আরও জানান, এখন যে পেসাররা ভারতীয় দলে আছেন, তারা খুব একটা উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখাতে পারছেন না। সেই জায়গায় শামিকে সুযোগ দিলে দলই উপকৃত হতো। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজ নিয়েও তিনি কথা বলেন। শুনা যাচ্ছে, কোচ গৌতম গম্ভীর শামিকে দলে নিতে তেমন আগ্রহী নন। এ বিষয়ে গম্ভীরকে নিজের অবস্থান বদলানোর পরামর্শ দিয়েছেন কাইফ। রঞ্জিতে যদি শামি ধারাবাহিকভাবে উইকেট নিতে থাকেন, তাহলে তিনি আবার জাতীয় দলে ফেরার দরজায় কড়া নাড়বেন। কাইফের মতে, শামি নির্বাচকদের কাজ সহজ করে দিচ্ছেন তাঁর পারফরম্যান্স দিয়ে।


